শুক্রবার, ১৯ জুন ২০২৬, ০৩:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
লামায় শিশু ধর্ষণের অভিযুক্ত ড্রাইভার গ্রেফতার বন্দরে যুবদল নেতার উদ্যোগে আবুল কাউসার আশার সুস্থতা কামনায় দোয়া রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ লামায় সাংবাদিক ইউনিটির দায়িত্বে ফের সুজন ও এমদাদুল হক, রমিজ এবার এশিয়ান জিমন্যাস্টিকসের মঞ্চে লামায় কোয়ান্টাম কসমো স্কুলের ৭ জিমন্যাস্ট রূপগঞ্জে মাদক ব্যবসায়ীদের বাড়িতে পুলিশের অভিযানের ঘটনায় বৃদ্ধার জ্ঞান ফিরেনি মুছাপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড মেম্বার পদে দোয়া ও সমর্থন প্রার্থী- মো. শাহ আলম ‎

তেঁতুলিয়ায় দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩০৮ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১৬ জানুয়ারী ২০২৫, ০১:৪২ পূর্বাহ্ন

জুলহাস উদ্দীন,তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়ায় ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী বিজ্ঞান মেলার উদ্বোধন করা হয়েছে। তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের আয়োজনে বুধবার (১৫ জানুয়ারি) সকাল ১১টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে আয়োজিত দুই দিনব্যাপী (১৫ ও ১৬ জানুয়ারি) মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. ফজলে রাব্বি।

শিক্ষার্থীদের বিজ্ঞান ও প্রযুক্তিগত জ্ঞান চর্চায় সম্পৃক্ত রাখার অপরিহার্যতা বিবেচনায় প্রতি বছরের ন্যায় চলতি ২০২৪-২৫ অর্থবছরে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এর তত্ত্বাবধানে আয়োজিত এ মেলায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের নিয়ে এ মেলায় বিজ্ঞান অলিম্পিয়াড, বিজ্ঞান বিষয়ক কুইজ প্রতিযোগিতা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিজ উদ্ভাবিত ধারণা থেকে আবিষ্কৃত উদ্ভাবনী প্রকল্প ১৮টি স্টলে উপস্থাপন করবেন।

এ সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা আরমান ওয়াহিদ আনসারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শওকত আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা নবীউল কারিম সরকার, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মিঠুন কুমার রায়, উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা নাফিজুল ইসলাম, তথ্যসেবা কর্মকর্তা ফাতেমাতুজ্জোহরা সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীগণ উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..