সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

তেঁতুলিয়ায় ভূমি মেলা শুরু 

জুলহাস উদ্দিন / ৮৪০ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৬ মে ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

তেঁতুলিয়া প্রতিনিধি:‘নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি,নিজের জমি সুরক্ষিত রাখি’-এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের ন্যায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলাতেও শুরু হয়েছে ভূমি মেলা-২৫।

সোমবার (২৬মে) সকালে উপজেলা পরিষদ এক বর্ণাঢ্য র‍্যালির মধ্য দিয়ে ভূমি মেলার উদ্বোধন করা হয়।

পরে উপজেলা হলরুমে জনসচেতনামূলক আলোচনা সভা ও ভূমি বিষয়ক কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয়। এতে অংশ নেয় শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

উক্ত অনুষ্ঠানে ভারপ্রাপ্ত সহকারী কমিশনার (ভূমি) মোহন মিনজির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু।

বিশেষ অতিথি ছিলেন, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ, মো. মূসা মিয়া, উপজেলা বিএনপি সভাপতি শাহাদাত হোসেন রঞ্জু।

এসময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা মৎস্য কর্মকর্তা, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা, সাংবাদিক ও গ্রাম পুলিশের সদস্যগন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..