মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
আল্লাহর অসীম দয়ায় রহমতের মৃত্যু বরণ ঝালকাঠি নবগ্রামে জেলা পুলিশের বিট পুলিশিং ও মতবিনিময় সভা বেকার ৩৩ যুবককে বিজিবি’র মাসব্যাপী ইলেকট্রিক্যাল হাউজ ওয়্যারিং প্রশিক্ষণ   কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর

দুর্গাপূজায় শেহবাজ শরীফের মুন্ডু, অসুর রূপে ইউনুস ও ট্রাম্প- শিল্প নাকি প্রতিহিংসার রাজনীতি?

খোরশেদ আলম / ৫৬২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫, ০২:১০ পূর্বাহ্ন

ভারতের কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ এ বছর নানা বিতর্কের জন্ম দিয়েছে। এক মণ্ডপে দেখা গেছে দেবী দুর্গার হাতে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফের কাটা মুন্ডু, অন্যদিকে অসুর রূপে তুলে ধরা হয়েছে বাংলাদেশের নোবেলজয়ী ড. মুহাম্মদ ইউনুসকে। এছাড়া আরেক মণ্ডপে অসুর রূপে চিত্রিত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে।

এমন দৃশ্যকে কেউ কেউ শিল্পীসত্তার প্রকাশ হিসেবে দেখছেন, তবে অনেকেই মনে করছেন এটি প্রতিহিংসার রাজনীতি এবং আন্তর্জাতিক সম্পর্কের উপর বিরূপ প্রভাব ফেলতে পারে। সামাজিক যোগাযোগমাধ্যমে এরই মধ্যে বিষয়টি ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে।

বিশ্লেষকদের মতে, দুর্গাপূজা একটি ধর্মীয় ও সাংস্কৃতিক উৎসব। সেখানে সমসাময়িক রাজনীতিকে এভাবে শিল্পকর্মে উপস্থাপন করা কতটা যুক্তিযুক্ত-তা নিয়ে প্রশ্ন উঠেছে।

অন্যদিকে আয়োজকদের দাবি, সমাজের বাস্তবতা ও মানুষের দৃষ্টিভঙ্গিই শিল্পকর্মে প্রতিফলিত হয়।

এই ঘটনা নিঃসন্দেহে দুর্গাপূজার সাংস্কৃতিক ও ধর্মীয় আবহে এক নতুন বিতর্ক যোগ করেছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..