শনিবার, ০২ মে ২০২৬, ০৬:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

নড়াইল কালিয়ায় সেনাবাহিনীর অভিযানে ওয়ান শুটারগানসহ আটক-৩

মো. তুহিন মোল্লা / ২১৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ০৫ মে ২০২৫, ১২:২৮ অপরাহ্ন

নড়াইল জেলা প্রতিনিধি: নড়াইল কালিয়া উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়া থেকে সেনাবাহিনীর অভিযানে দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ তিনজন আটক হয়েছে।

আটকের বিষয়টি নিশ্চিত করেছেন কালিয়া অস্থায়ী সেনাবাহিনী ক্যাম্প।

সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার(৫ মে) ভোর রাতে উপজেলার কলাবাড়িয়া ইউনিয়নের কলাবাড়িয়া চরকান্দিপাড়ায় অভিযান করে জলিল শেখের ছেলে জাহিদ শেখ (৫০) হাবিবুর রহমানের ছেলে জুলফিকার শেখ (৪৫) ও মকবেল শেখের ছেলে শাহাবুদ্দিন শেখ কে আটক করে কালিয়া অস্থায়ী সেনা ক্যাম্পের সদস্যরা।

এ সময় তাদের কাছ থেকে একটি ওয়ান শুটারগান, ১৭টি রামদা, ৩টি চাইনিজ কুড়াল, ৪টি চাপাতি, ১টি বল্লাম, ৪টি টেটা উদ্ধার করা হয়।

আটকৃতদের নড়াগাতী থানায় হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে নড়াগাতী থানার কর্মকর্তা মো. শরিফুল ইসলাম জানান, কালিয়া সেনাবাহিনী ক্যাম্পের সদস্যরা একটি ওয়ান শুটারগান ও দেশে তৈরি অস্ত্রশস্ত্রসহ তিনজন আসামিকে আমাদের কাছে হস্তান্তর করেছে।

এ সংক্রান্তে নড়াগাতি থানায় একটি অস্ত্র মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পরবর্তীতে আসামিদের নড়াইল আদালতে পাঠানো হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..