সোমবার, ২০ জুলাই ২০২৬, ১১:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

না.গঞ্জ প্রেসক্লাবের নির্বাচনে মাসুদ-পন্টি প্যানেলের বিজয়

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০০২ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৮ জুন ২০২৫, ১২:৫৫ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার : নারায়ণগঞ্জ প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির (২০২৫-২০২৭) নির্বাচনে মাসুদ-পন্টি প্যানেল বিজয়ী হয়েছে।

শুক্রবার (২৭ জুন) সন্ধ্যায় নির্বাচন কমিশন এই ফলাফল ঘোষণা করে।

নির্বাচনে প্রেসক্লাবের সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক সোজাসাপটা পত্রিকার সম্পাদক ও আমার দেশ পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি আবু সাউদ মাসুদ, সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল এনটিভি ও মানবজমিনের জেলা প্রতিনিধি বিল্লাল হোসেন রবিন এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন বেসরকারি টিভি চ্যানেল বাংলাভিশনের জেলা প্রতিনিধি আফজাল হোসেন পন্টি।

এছাড়াও যুগ্ম সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন চ্যানেল ২৪-এর জেলা প্রতিনিধি আহসান সাদিক শাওন, মাছরাঙা টেলিভিশনের জেলা প্রতিনিধি আনিসুর রহমান জুয়েল এবং আমাদের সময় পত্রিকার জেলা প্রতিনিধি লুৎফর রহমান কাকন।

কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন দৈনিক শীতলক্ষ্যা পত্রিকার সম্পাদক আরিফ আলম দিপু, সিনিয়র সাংবাদিক মাহফুজুর রহমান, নিউ এইজ পত্রিকার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম জীবন, এনটিভির জেলা প্রতিনিধি আব্দুস সালাম এবং দৈনিক সংবাদ বাংলাদেশের মুখপাত্র প্রণব কৃষ্ণ রায়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..