মুরাদ মিয়া, তাহিরপুর,সুনামগঞ্জ: নিষিদ্ধ ভারতীয় বিড়ি ইয়াবা ও মাদকসহ সুনামগঞ্জের তাহিরপুর উপজেলাতে ৪ পেশাদার মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (১০) মার্চ উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের কাউকান্দি গ্রামে থানা পুলিশ ওই অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলো- উপজেলার কাউকান্দি গ্রামের শফিকের ছেলে শীর্ষ মাদক ব্যবসায়ী জানু মিয়া, মধুয়ার চর গ্রামের নুরু মিয়ার ছেলে কামাল মিয়া, উপজেলা সদরের রতনশ্রী গ্রামের রুহুল মিয়ার ছেলে শাওন মিয়া, কুতুব উদ্দিনের ছেলে বাদশা মিয়া।
মঙ্গলবার বিকালে গ্রেফতারকৃতদের মামলা দায়েরপূর্বক সুনামগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত (তাহিরপুর জোন) সোপর্দ করা হয়।
মামলার তথ্য সূত্রে জানাগেছে, উপজেলার কাউকান্দি গ্রামের শীর্ষ মাদক কারবারি জানু মিয়ার বসতবাড়িতে থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। ওই অভিযানে জানুর বসতঘরের একটি কক্ষে অবস্থানরত জানু, কামাল, শাওন, বাদশার হেফাজত থেকে আমদানি নিষিদ্ধ ১৪ হাজার শলাকা ভারতীয় সেখ নাসিরউদ্দিন বিড়ি, ১২০ পিস ইয়াবা ট্যাবলেট, একটি চোরাই মোটরসাইকেল, মাদক বিক্রয়ের নগদ টাকা জব্দ করে থানা পুলিশ।
তাহিরপুর থানার এসআই নাজমুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনসহ সংশ্লিষ্ট ধারায় ৪ মাদক কারবারির নামে থানায় একটি মামলা দায়ের করেন।
আপনার মন্তব্য প্রদান করুন...