বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ১২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ সরকারী খালগুলো দখল থেকে পুনরুদ্ধার ও মাদক বন্ধ করা হবে – দিপু ভুঁইয়া এমপি

পঞ্চগড় তেঁতুলিয়ায় বিশ্ব পর্যটন দিবস পালিত 

জুলহাস উদ্দীন / ৩৬১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪৬ অপরাহ্ন

তেঁতুলিয়া পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড় তেঁতুলিয়া উপজেলায় বিশ্ব পর্যটন দিবস পালিত হয়েছে। পর্যটন ও টেকশই উন্নয়ন প্রতিপাদ্য নিয়ে এ উপলক্ষ্যে তেঁতুলিয়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েসন পঞ্চগড় এর আয়োজনে শনিবার (২৭সেপ্টেম্বর) এ অনুষ্ঠান আয়োজন করে।

তেঁতুলিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রথম পর্বের শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে তেঁতুলিয়া চৌরাস্তা প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়। পরে উপজেলা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আয়োজক সংগঠনের সভাপতি এবং বাংলাদেশ প্রতিদিন ও নিউজ ২৪ এর পঞ্চগড় জেলা প্রতিনিধি সরকার হায়দার’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার আফরোজ শাহীন খসরু, উপজেলা ভূমি কর্মকর্তা এমএ আকাশ, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ মুসা মিঞা, পঞ্চগড় ট্যুরিস্ট পুলিশের অফিসার ইনচার্জ কেএম আজমিরুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি শাহদৎ হোসেন রঞ্জু, জেলা পাথর বালি ব্যবসায়ী ও যৌথ ফেডারেশনের সাধারণ সম্পাদক হামিদুল হাসান লাবু, সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরাম আহ্বায়ক আহসান হাবীব, পরিবেশ কর্মী মাহমুদুল হাসান, ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েসনের সাধারন সম্পাদক আতিকুজ্জামান সাকিল প্রমুখ ।

আলোচনা সভায় অংশগ্রহনকারীরা তেঁতুলিয়া উপজেলার পযর্টন সম্ভবনা ও সমস্যার কথা তুলে ধরেন। পযর্টকদের সব ধরনের সুযোগ সুবিধা , আবাসন, খাবার, যোগাযোগ ও নিরাপত্তার বিষয়গুলো আলোচনায় স্থান পায়।

এসময় পঞ্চগড় কে পর্যটন জেলা হিসেবে ঘোষনা করার দাবি জানান ট্যুরিজম ডেভেলপমেন্ট এসোসিয়েশনের সদস্যবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..