বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার তাহিরপুর উপজেলা নির্বাচনে মিটু রঞ্জন পালের চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা রূপগঞ্জের শিল্প-প্রতিষ্ঠানে স্থানীয় শিক্ষিত যুবকদের চাকুরী ও ব্যবসার সুযোগের দাবিতে সংবাদ সম্মেলন বেলিয়া’র শফিউল আলম উজ্জ্বল সভাপতি ও ইয়াদুল হক সাধারণ সম্পাদক গাইবান্ধায় স্কুল শিক্ষিকার হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার বন্দর থানা মহানগর জাসাসের ইফতার ও দোয়া মাহফিল ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর স্ত্রীর মৃত্যু সুনামগঞ্জ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নির্বাচিত হলেন হাজি মো.আব্দুস সামাদ

পরী মণিকে আদালতের ভর্ৎসনা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫২২ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২৮ জানুয়ারী ২০২৫, ০৭:০১ অপরাহ্ন

বিনোদন ডেস্ক :
ব্যবসায়ী নাসির উদ্দিন মাহমুদের দায়ের করা মারধর, ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর মামলায় আজ আত্মসমর্পণ করে জামিন পেয়েছেন চিত্রনায়িকা পরী মণি।

সোমবার (২৭ জানুয়ারি) ঢাকার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. জুনাইদের আদালত শুনানি শেষে জামিনের আদেশ দেন।

এদিন সকাল ১০টার দিকে নায়িকা আদালতে আসেন। সকাল ১০টা ১৭ মিনিটের দিকে আদালতের বিচারকাজ শুরু হয়। এসময় এজলাসের পেছনে একটি বেঞ্চে বসে ছিলেন পরী মণি। তাঁকে কাঠগড়ায় যেতে বলেন আদালত।

পরী মণির পক্ষে নীলাঞ্জনা রিফাত (সুরভী) জামিন চেয়ে শুনানি করেন। তিনি বলেন, ‌‘গতকাল মামলাটি চার্জশুনানির জন্য ছিল। পরী মণি অসুস্থ থাকায় আদালতে আসতে পারেননি। চার্জগঠন হয়েছে। তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে। আজ আত্মসমর্পণ করেছেন। তার জামিনের প্রার্থনা করছি।’

এরপর বিচারক বলেন, ‘আশা করছি, সবাই কোর্টের ডিগনিটি রক্ষা করবেন। কোর্টকে বিতর্কিত করবেন না। মামলাটা জামিনযোগ্য ধারার। আসলেই জামিন পাবেন বিষয়টা এমন নয়। বিচারাধীন বিষয়ে এভাবে আগে কথা বলাটা কতটুকু যৌক্তিক?’

পরী মণির আইনজীবীকে উদ্দেশ্য করে বলেন, ‘আপনি কোর্ট অফিসার। এ বিষয়গুলো ভবিষ্যতে খেয়াল রাখবেন।’

জামিন পেলেন পরীমণি। এই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরী মণিএই ভালোবাসা নিয়েই মামলায় জিততে চাই: পরী মণি পরে আদালত এক হাজার টাকা মুচলেকায় পরী মণির জামিনের আদেশ দেন। জামিন পেয়ে নিজের প্রতিক্রিয়ায় এই অভিনেত্রী বলেন, ‘এটা মিথ্যা মামলা। আমি ন্যায়বিচার প্রত্যাশা করছি।’

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..