সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

পলাশবাড়ীতে নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে আত্মহত্যা

আশরাফুজ্জামান সরকার / ১৪০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৪১ অপরাহ্ন

গাইবান্ধাঃ- গাইবান্ধার পলাশবাড়ীতে বিধবা গৃহবধূ শাহিনা বেগম(৪৫) নিজের গলা নিজেই ব্লেড দিয়ে কেটে আত্মহত্যা করেছে।

এমন নৃশংস শিহরিত ঘটনাটি ঘটেছে শনিবার (২০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের প্রত্যন্ত পল্লী দিগদারী গ্রামে।

পারিবারিক ও পুলিশ সূত্র জানায়, উপজেলার হোসেনপুর ইউনিয়নের দিগদারী গ্রামের মৃত আজিল হকের বিধবা স্ত্রী। শাহিনা বেগম রাজধানীতে দীর্ঘদিন ধরে বিভিন্ন বাসা বাড়ীতে গৃহপরিচারিকার কাজ করতেন। সম্প্রতি তার মাথায় স্বাভাবিক স্মরণশক্তির সমস্যা দেখা দেয়। একারণে গত দুই সপ্তাহ আগে পরিবারের লোকজন শাহিনা বেগমকে ঢাকা থেকে নিজ বাড়ীতে নিয়ে আসেন।

তিনি অন্যান্যদিনের মতো শুক্রবার রাতে খাবার শেষে তার শয়নঘরে ঘুমিয়ে পড়েন। রাত পোহালে সকালে ঘুম থেকে না উঠায় বাড়ির লোকজনের সন্দেহ হয়। শনিবার সকাল সাড়ে ৬ টার দিকে তাকে ডাকাডাক করেও কোনো সাড়াশব্দ না পাওয়ায় অবশেষে শয়ন ঘরের দরজা খুলে দেখা যায় গলাকাটা ও রক্তাক্ত অবস্থায় তার প্রাণহীন নিথর দেহ মাটিতে পড়ে রয়েছে।

খবর পেয়ে সকাল ১১ টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শনসহ মরদেহের সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে।

ইউপি’র সংশ্লিষ্ট ওয়ার্ড সদস্য মোনারুল ইসলাম জানান ১ ছেলে ২ মেয়ে ও নাতি-নাতনির জননী ওই বিধবা মহিলার মাথায় সমস্যা ছিল। মস্তিষ্কবিকৃতির কারণে তিনি বাড়ির সবার অজান্তে ধারালো ব্লেড দিয়ে নিজেই নিজের গলা কেটে আত্মহত্যা করেন।

থানা অফিসার ইনচার্জ মো. জুলফিকার আলী ভূট্টো বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাটি আত্মহত্যা হিসেবে থানায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে। পরিবার কিংবা কাহারো কোনো অভিযোগ না থাকায় মরদেহ দাফন সম্পন্ন করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..