সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

আশরাফুজ্জামান সরকার / ১৩৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২২ সেপ্টেম্বর ২০২৫, ১১:৫৩ অপরাহ্ন

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে সেবামূলক ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ঘৃণ্য ষড়যন্ত্রের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

২২ সেপ্টেম্বর সোমবার দুপুরে উপজেলার হোসেনপুর ইউনিয়নের রামচন্দ্রপুর (নয়াপাড়া) নামক স্থানে শ্রী শ্রী রাধা গোবিন্দ ও কালী মন্দির প্রাঙ্গণে লিখিত বক্তব্য পাঠ করেন অত্র মন্দিরের প্রতিষ্ঠাতা শ্রী হরিদাস চন্দ্র বাবু।

তিনি লিখিত বক্তব্যে বলেন, বিগত সরকারের আমলে ২০১৬ সালে আওয়ামী লীগের (প্রেসিডিয়াম সদস্য) শেখ সেলিম আমার কাছ থেকে ৫ কোটি টাকা চেয়েছিলেন। কিন্তু উক্ত টাকা দিতে আমি অপরাগতা স্বীকার করায় আমাকে মিথ্যা ও হয়রানীমূলক ভাবে র‌্যাবের মাধ্যমে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করেন। আমার বিরুদ্ধে আনীত অভিযোগ ভুয়া, মিথ্যা ও ভিত্তিহীন ছিল বলে ১৩ দিনের ব্যবধানে আমাকে সকল মামলা থেকে অব্যাহতি প্রদান করেন। এরই প্রেক্ষিতে বর্তমান সময়ে কতিপয় ভুয়া সাংবাদিক ও নানান মিথ্যা পরিচয়ধারী ব্যক্তিগণ ব্যক্তিস্বার্থ সিদ্ধির উদ্দেশ্যে আমার সনাতন ধর্মীয় প্রতিষ্ঠানের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভুয়া, মিথ্যা, ভিত্তিহীন তথ্য অপপ্রচারসহ নানা ঘৃণ্য ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। আমি আপনাদের মাধ্যমে ধর্মীয় সেবামূলক প্রতিষ্ঠানের বিরুদ্ধে অপপ্রচার ও ষড়যন্ত্রের তীব্র নিন্দা এবং প্রতিবাদসহ এসব ঘটনায় জড়িতদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃংঙ্খলা বাহিনীর জরুরী হস্তক্ষেপ কামনা করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..