বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১০:০৩ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

পাইকগাছায় ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ’র পদত্যাগের দাবিতে মানববন্ধন

মো. খোরশেদ আলম / ১৭৬ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০৭ অপরাহ্ন

পাইকগাছায় উপজেলার রাড়ুলী ইউনিয়নের নৌকা প্রতীকের ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ এর পদত্যাগের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল সাড়ে ১০ টায় উপজেলার বাঁকা বাজারে সর্বস্তরের ছাত্রজনতার ব্যানারে ওই মানববন্ধন করা হয়।

এসময় বক্তারা বলেন, ৫ আগষ্ট নতুন স্বৈরাচার মুক্ত বাংলাদেশের জন্ম হলেও রাড়ুলী ইউনিয়নের রাতের আঁধারে ভোট চুরির নৌকার চেয়ারম্যান স্বৈরাচারী শাসক খুনি হাসিনার দোসর এমপি আক্তারুজ্জামান বাবুর ঘনিষ্ঠ, হাসিনার শক্তিশালী (এসএসএফ) এসপি তরিকুল ইসলাম এর পিতা এবং উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ এর শাস্তি সহ পদত্যাগ জানান।

এসময় বক্তব্য রাখেন, ব্যবসায়ী মো. শাহিন গাজী, রাড়ুলী ইউনিয়ন যুবদল নেতা মো. বাচ্চু গাজী, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ছাত্র মো. ইব্রাহীম গাজী, যুবদল নেতা ইকবাল হাসান, জেলা যুবদল সদস্য আব্দুল রাজ্জাক গাজী, ছাত্রশিবির নেতা ময়নুর সরদার, তুর্য মোড়ল, টিপু সুলতান, রফিকুল সরদার, সামাদ সিদ্দিকী, মো. ফাহিম হোসেন, হাফিজুর মোড়ল প্রমুখ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..