শনিবার, ০২ মে ২০২৬, ১২:১৮ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীর বিরুদ্ধে উপজেলা  কৃষকদল সভাপতি’র পাল্টা সংবাদ সম্মেলন 

মো. খোরশেদ আলম / ২৩০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫, ০১:৪৮ পূর্বাহ্ন

পাইকগাছায় মৎস্য ব্যবসায়ীর সংবাদ সম্মেলন পরবর্তীতে এর বিরুদ্ধে পাল্টা সংবাদ সম্মেলন করলেন উপজেলা কৃষকদের সভাপতি মেছের আলী সানা।

২৬ মার্চ বুধবার বেলা সাড়ে ১২ টার উপজেলা বিএনপি’র অস্থায়ী কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে ব্যবসায়ী মোখলেছুর রহমানের আনীত অভিযোগ অস্বীকার করে পাল্টা বক্তব্য দিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুত কমিটির আহবায়ক ডা. আব্দুল মজিদ, সদস্য তুষার কান্তি মন্ডল, কৃষকদের সাধারন সম্পাদক আবুল কাশেম, বিএনপি নেতা আ. মজিদ গোলদার, এ্যাড, সাইফুল্লাহ সুমন, কৃষকদল নেতা সেকেন্দার আলী, আ. রহিম, যুবদল নেতা হুরাইরা বাদসা সহ দলীয় নেতা-কর্মীরা।

লিখিত বক্তব্যে মেছের আলী সানা জানান, গত ২৪ মার্চ-২৫ মৎস্য আড়ৎদারী সমিতি’র কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোখলেছুর রহমানের আনীত ৫০ হাজার টাকার চাঁদাদাবী ও খুন জখমের হুমকির মনগড়া অভিযোগের কোন ভিত্তি নেই। আমার রাজনৈতিক ভবিষ্যত নষ্ট করতে ঔ ব্যবসায়ী ষড়যন্ত্রমূলক ভাবে এসব অভিযোগ করেছেন।

মূলত ২১ মার্চ মুর্শিদ মৎস্য আড়ৎএ মাছ-ক্রয় বিক্রয় নিয়ে জনৈক মিজানুরের সাথে তর্ক বির্তকের জেরে মোখলেছুর ও তার ছেলে- ভাগ্নে মিজানুর’কে লাঞ্ছিত করে টাকা নিয়ে নেয়।

পরবর্তীতে মোখলেছ পৌর বিএনপির সাবেক নেতা মিলনের মাধ্যমে বিষয়টি মিমাংসার জন্য আমাকেও অনুনয়-বিনয় করেন। মিমাংসা করতে গত ২৩ মার্চ সালিশী সভায় মোখলেছুর ও তার ছেলে বিএনপি’র নামে অশ্লীল ভাষায় গালিগালাজ করে মিলনকে মারতে উদ্যত্ত হয়। এ ঘটনায় আমি পৌর বিএনপির সাবেক সদস্য সচিব, উপজেলা কমিটির সাবেক ভারপ্রাপ্ত সম্পাদক, পৌর কমিটির সাবেক আহবায়ক উক্ত বিষয়ে পুনরায় নিস্পত্তির জন্য ভুক্তভোগী মিজানুরকে নিয়ে থানা অথবা বিএনপির অস্থায়ী কার্যালয়ে বসার অনুরোধ করেন। তার অনুরোধে সকলে সম্মতি দিলে উক্ত সালিশী বৈঠক ভেঙ্গে সকলে চলে যায়। পরবর্তীতে মোখলেছুর আমার বিরুদ্ধে চাঁদাদাবি ও নানা বিষয়ে মিথ্যা বানোয়াট অভিযোগে সংবাদ সম্মেলন করলে তার এই মিথ্যা অপপ্রচার এর বিরুদ্ধে আমি সংবাদ সম্মেলন করছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..