শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

পাইকগাছায় অজানা ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব

মো. খোরশেদ আলম / ৭৩৮ বার পঠিত
প্রকাশিত সময় : মঙ্গলবার, ২২ জুলাই ২০২৫, ১২:২৮ পূর্বাহ্ন

পাইকগাছা(খুলনা)প্রতিনিধি:পাইকগাছাসহ জেলার আশপাশ এলাকায় হঠাৎ করে একটি অজানা ভাইরাস জ্বরের প্রাদুর্ভাব দেখা দিয়েছে। প্রতিদিন অসংখ্য মানুষ তীব্র জ্বর, শরীর ব্যথা, দুর্বলতা ও অন্যান্য উপসর্গে ভুগছেন। জ্বরের তাপমাত্রা ১০৩° থেকে ১০৪° ফারেনহাইট পর্যন্ত উঠছে। এর সঙ্গে মাথা ও গায়ে প্রচণ্ড ব্যথা, অস্থিরতা এবং রক্তচাপ হ্রাস পাওয়ার মতো উপসর্গও লক্ষ্য করা যাচ্ছে।

স্থানীয়দের অভিযোগ, এই জ্বর সাধারণ ডেঙ্গু বা চিকুনগুনিয়া নয়। অনেকেই রক্ত পরিক্ষা করিয়ে দেখেছেন, সেগুলোর রিপোর্ট নেগেটিভ আসছে। কিন্তু উপসর্গের তীব্রতা এবং দীর্ঘস্থায়ী ব্যথা রোগীদের ভোগান্তি বাড়িয়ে তুলেছে। অনেক ক্ষেত্রে রোগীকে হাসপাতালে ভর্তি করাতে হচ্ছে।

বিশেষজ্ঞ চিকিৎসকদের মতে, এটি হতে পারে নতুন কোনো ভাইরাল ইনফেকশন বা সিজনাল ভাইরাস, যা বর্তমানে ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে।

পাইকগাছা উপজেলাবাসীসহ সবাইকে অনুরোধ, বিষয়টি অবহেলা করবেন না। প্রাথমিক উপসর্গ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন। নিজেদের ও পরিবারের সদস্যদের সুরক্ষিত রাখতে সচেতন থাকুন।”

সতর্কতা ও পরামর্শ: প্রচুর পানি পান করুন, শরীরকে বিশ্রাম দিন, নিজে থেকে অ্যান্টিবায়োটিক গ্রহণ এড়িয়ে চলুন, ডাক্তারের পরামর্শ ব্যতীত ওষুধ সেবন করবেন না।

জ্বরের তীব্রতা বেশি হলে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে যান
সকলকে সুস্থ ও নিরাপদ থাকার পরামর্শ জানানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..