শুক্রবার, ২৬ জুন ২০২৬, ০৮:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

পুঠিয়া ত্রিমোহনী বাজার ব্যবসায়ীরা চরম আতঙ্কে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৭৪ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৯ মে ২০২৬, ০২:৩৮ অপরাহ্ন

পুঠিয়া প্রতিনিধি: রাজশাহীর পুঠিয়া উপজেলার ত্রিমোহনী বাজারের ব্যবসায়ীদের মাঝে বর্তমানে চরম উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে। দীর্ঘ প্রায় ১৫ থেকে ১৭ বছর ধরে বাজারে কোনো নির্বাচিত বণিক সমিতির কমিটি গঠন না হয়ে অস্থায়ী ও অ্যাডহক কমিটির মাধ্যমে বাজার পরিচালিত হয়ে আসছে।

ব্যবসায়ীদের অভিযোগ, বছরের পর বছর ধরে নির্বাচনের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ ও জবাবদিহিমূলক কমিটি গঠন না হওয়ায় বাজার ব্যবস্থাপনায় নানা ধরনের সংকট সৃষ্টি হয়েছে। সর্বশেষ গত ১ মে দায়িত্বে থাকা অ্যাডহক কমিটি দায়িত্ব ছেড়ে দেওয়ার পর বাজারে দেখা দিয়েছে চরম অনিশ্চয়তা।

বর্তমানে বাজারে নেই কোনো কার্যকর তদারকি ব্যবস্থা, নেই রাতের নিরাপত্তার জন্য নাইট গার্ড কিংবা পাহারার ব্যবস্থা। এতে করে প্রতিদিন ব্যবসায়ীরা চুরি-ডাকাতিসহ নানা অপ্রীতিকর ঘটনার আশঙ্কায় আতঙ্কের মধ্যে ব্যবসা পরিচালনা করছেন।

স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ বণিক সমিতি গঠনের দাবি জানান। তাদের মতে, নির্বাচিত কমিটি না থাকায় বাজারের শৃঙ্খলা, নিরাপত্তা ও ব্যবসায়িক পরিবেশ দিন দিন অবনতির দিকে যাচ্ছে। হারাচ্ছে এ বাজারের ঐতিহ্য। নিরাপত্তারক্ষী না থাকায় রাতে চুরি ঠেকানো সম্ভব হচ্ছে না।

ব্যবসায়ীরা সংশ্লিষ্ট প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন, যাতে বাজারের নিরাপত্তা ও স্বাভাবিক পরিবেশ ফিরিয়ে আনা সম্ভব হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..