শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

পৃথিবী থেকে ঝরে গেল আরেকটি সূর্যসন্তান 

জুলহাস উদ্দীন / ৫১১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

তেঁতুলিয়ায় অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধার মৃত্যু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন।

তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি: তেঁতুলিয়ায় উপজেলার মমিনপাড়া গ্রামের অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান শনিবার (৬ সেপ্টম্বের) সকাল সাড়ে ১১ টায় ঢাকা সিএমএস হাসপাতালে ইন্তেকাল করেন।

পরের দিন ৭ সেপ্টেম্বর রবিবার সকাল সাড়ে ১০ টায় তেঁতুলিয়া মডেল মসজিদে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করার পর কেন্দ্রীয় গোরস্তান মাঠে দাাফন করা হয়।

তেঁতুলিয়া উপজেলা সহকারী কমিশনার (ভুমি) এসএম আকাশ ও মডেল থানার ভারপ্রাপ্ত ওসি তদন্ত নাজির হোসেনের নেতৃত্বে পুলিশ সদস্যরা গার্ডঅব অনার প্রদান করেন।

এতে বক্তব্য রাখেন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহবায়ক আবু কালাম।

এসময় উপজেলার বীর মুক্তিযোদ্ধাগণ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য; তিনি ২৮ মার্চ ১৯৫৩ সালে জন্ম গ্রহণ করেন মৃত্যুকালে তার বয়স ৭২ বছর। অবসর প্রাপ্ত সেনা কর্মকর্তা ও বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান মৃত্যুকালে স্ত্রী, এক কন্যা ও এক পুত্রসহ আত্মীয় স্বজন রেখে গেছেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..