সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

ফুলবাড়ী পৌরসভার ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা

মো. মোরসালিন ইসলাম / ৪৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ জুন ২০২৫, ১১:২৫ অপরাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভার ২০২৫-২০২৬ অর্থ বছরের জন্য ৬১ কোটি ৪ লাখ ২৩ হাজার ৫১৮ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে।

সোমবার (৩০ জুন) দুপুর ১টায় পৌরসভা মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে বাজেট ঘোষণা করেন, পৌর প্রসাশক ও উপজেলা নির্বাহী অফিসার মো. ইসাহাক আলী।

বাজেটে উন্নয়ন খাত থেকে ৫৫ কোটি ৯০ লাখ টাকা এবং রাজস্ব খাত থেকে উপাংশ- ১ এ ৪ কোটি ৭৯ লাখ ৬৯ হাজার ৩৭২ টাকা, উপাংশ- ২ এ ৯৪ হাজার টাকা আয় ধরা হয়েছে। সর্বমোট ৬০ কোটি ৭০ লাখ ৬৩ হাজার ৩৭২ টাকা। এছাড়া রাজস্ব ও উন্নয়ন প্রারম্ভিক স্থিতি ৩২ লাখ ৯২ হাজার ০১৩ টাকা। বাজেটে বিভিন্ন উন্নয়নমূলক কাজের জন্য সমপরিমাণ ব্যয় ধরা হয়েছে।

বাজেট ঘোষণা অনুষ্ঠানে জেলা বিএনপির যুগ্ম সাধারন সম্পাদক ও পৌর বিএনপির সাধারন সম্পাদক মো. সাহাজুল ইসলাম, বাংলাদেশ জামাত ইসলাম’র সেক্রেটারি সাবেক ভাইস চেয়ারম্যান মনজুরুল কাদের বাবু, পৌর যুব দলের সদস্য সচিব, থানা ব্যবসায়ী সমিতির সদস্য সচিব, ট্যাং লরি সমিতির সভাপতি মানিক মন্ডল, থানা ব্যবসায়ী সমিতির আহবায়ক এম এ কাইয়ুম, প্রধান নির্বাহী প্রকৌশলী লুৎফুল হুদা চৌধুরী লিমন, পদস্থ পৌর কাউন্সিলর বৃন্দ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারি, সুধীজনসহ ফুলবাড়ী সকল গনমাধ্যকর্মীগন উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..