বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
দেয়াল ঘড়ি মার্কা প্রার্থী সিরাজুল মামুন’র মুছাপুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ আবুল কাওসার আশার মহানগর ২০ নং ওয়ার্ডে উঠান বৈঠক সেনাবাহিনীর অভিযানে, রূপগঞ্জে অস্ত্র ও গোলাবারুদসহ ২ শীর্ষ সন্ত্রাসী আটক বাঘবেড় আইডিয়াল হাইস্কুল ও হাজী ইদ্রিস আলী কিন্ডার গার্টেনের ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ধানের শীষের প্রার্থী কামরুজ্জামানের পক্ষে প্রচারনা চালাচ্ছে মো. বাবুল মিয়া আন্তর্জাতিক বাণিজ্য মেলা শেষ মূহুর্তে লোকে লোকারণ্য, মূল্যছাড়ে কেনাকাটার ধুম মদনগঞ্জ লক্ষ্যারচর যুব সমাজের উদ্যোগে ক্রিকেট টুর্ণামেন্ট (সিজন-৪)’র ফাইনাল ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান মহানগর ২০,২১,২২ ও ২৩ নং ওয়ার্ডে জনসংযোগ ও ভোট প্রার্থনা করেন আলহাজ্ব মাকসুদ হোসেন ৭০ লাখ স্মার্ট ফ্যামিলি কার্ড বিতরণ করেছে টিসিবি ঢাকা অঞ্চলের কৃষি উন্নয়ণ প্রকল্পের আওতায় দিনব্যাপী কৃষক/কৃষাণী প্রশিক্ষণ কর্মসূচি

ফেনীতে পিকআপে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল ৫ জনের

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৯৯ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৩৮ অপরাহ্ন

ফেনি প্রতিনিধি : ফেনী সদর উপজেলায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে শ্রমিকবোঝাই পিকআপ ভ্যানে কাভার্ড ভ্যানের ধাক্কায় পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১০ জন।

সোমবার (১৭ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মরদেহ ফেনী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের মধ্যে চারজনকে আশঙ্কাজনক অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের চিকিৎসা দেওয়া হচ্ছে ফেনী জেনারেল হাসপাতালে।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, নির্মাণ শ্রমিকদের বহন করা একটি পিকআপ ভ্যান ঢাকামুখী লেন ধরে ফেনী শহরের দিকে আসছিল। মহাসড়কের দক্ষিণ মাইজবাড়িয়া হাফেজি মাদরাসা এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি কাভার্ড ভ্যান সেটিকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে।

নিকটস্থ বোগদাদিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মিজানুর রহমান জানান, তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..