বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ অপরাহ্ন
শিরোনাম :
বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ  নারায়ণগঞ্জ সম্মিলিত স্বেচ্ছাসেবী সংস্থা’র সাধারণ সভা  বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ  উপজেলা উন্নয়ন তহবিল থেকে স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু টেস্ট কিট প্রদান বন্দরে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টে ২০ জন গ্রেফতার  শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ

বন্দরের বিভিন্ন নিহতদের স্মরণে এমপি আবুল কালাম’র মিলাদ ও দোয়া

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৩৫ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

সাইফুর রহমান সজল: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার নবীগঞ্জ এলাকায় ৯ সেপ্টেম্বর বুধবার রাত সাড়ে ৮ টায় নারায়ণগঞ্জ-৫ (বন্দর-সদর) আসনের সংসদ সদস্য এড. আলহাজ্ব আবুল কালাম’র পক্ষে বন্দর স্বেচ্ছাসেবক দল নেতা জনির পিতা ও ইসলামী আন্দোলন নেতা বুলবুল সহ নিহত নেতা-নেত্রী ও সকল কবরবাসীর রুহের মাগফিরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠানে এড. আলহাজ্ব আবুল কালাম নিহতদের শোকসন্তপ্ত পরিবারের পাশে সর্বদা থাকার আশ্বস্ত করেন এবং বলেন এর সুষ্ঠু বিচারের দাবি জানাই। এসময় তিনি আতাউর রহমান মুকুলকে ইঙ্গিত করে বলেন, যাদের পায়ের তলায় মাটি নেই, তারা এখন আবোল-তাবোল বলবেই। এরা ১৯৯১ সালেও বিরোধীতা করেছিল, যা দেশের মানুষ ভালো করেই জানে।

 

তিনি দোয়া মাহফিলের পূর্বে নিহত বুলবুলের বাসভবনে গিয়ে তার পরিবারের খোঁজখবর নেন এবং তাদের হাতে নগদ আর্থিক সহায়তা তুলে দেন।

 

মাহফিলে আরো বক্তব্য রাখেন, সংসদ সদস্যের রাজনৈতিক সচিব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

 

অনুষ্ঠান শেষে নিহতদের আত্মার মাগফিরাত ও বিশেষ মোনাজাত পরিচালনা করেন নবীগঞ্জ বাগে জান্নাত জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুফতি রবিউল আউয়াল।

 

এ সময় উপস্থিত ছিলেন, মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, সাবেক কাউন্সিলর হান্নান সরকার, সুলতান আহম্মেদ, বন্দর থানা বিএনপি সাধারন সম্পাদক নাজমুল হক রানা, বিএনপি নেতা মেজবা উদ্দিন স্বপন, আমজাদ মেম্বার, শহিদ মেম্বার, সহ স্থানীয় বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..