বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা

বন্দরে গাঁজাসহ ২ মাদক কারবারি গ্রেফতার

মো. মনির হোসেন / ৩২৪ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৫ অপরাহ্ন

বন্দরে ৫০০ গ্রাম গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

ধৃত মাদক বিক্রেতারা হলো বন্দর উপজেলার পিচকামতাল এলাকার আব্দুল বারেক মিয়ার ছেলে মিলন (৪৫) ও একই এলাকার নুরু মিয়ার ছেলে মিলন (৪৮)।

গাঁজা উদ্ধারের ঘটনায় বন্দর থানার উপ পরিদর্শক খাইরুল বাশার বাদী হয়ে গ্রেপ্তারকৃত ২ মাদক ব্যবসায়ী বিরুদ্ধে বন্দর থানায় মাদক আইনে মামলা রুজু করেছে। যার মামলা নং- ৫(৯)২৫।

ধৃতদের শুক্রবার (৫ সেপ্টেম্বর) দুপুরে উল্লেখিত মামলায় আদালতে প্রেরন করা হয়েছে।

এর আগে গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দিবাগত রাত ২ টায় বন্দর উপজেলা পিচকামতালস্থ ধৃত মাদক ব্যবসায়ী বাড়িতে অভিযান চালিয়ে এদেরকে গ্রেপ্তার করা হয়।

থানা পুলিশ জানিয়েছে, গ্রেপ্তারকৃতরা দীর্ঘ দিন ধরে উল্লেখিত এলাকায় অবাধে গাঁজা বিক্রি করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উল্লেখিত গাঁজাসহ এদেরকে গ্রেপ্তার করা হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..