বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী  ফতুল্লা থানায় পারিবারিক বিরোধে সালিশে মারামারি পুঠিয়া পৌরসভার উদ্যোগে এক হাজার গাছের চারা রোপণ  মামার বাড়ি বেড়াতে এসে দুর্ধর্ষ চুরি করে ভাগিনা চম্পট  মদনগঞ্জ পোস্ট অফিসের বেহাল দশা প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে রূপগঞ্জে পরিচ্ছন্নতা ও পরিবেশ উন্নয়ন অভিযান রাজশাহীতে নেসকোর প্রধান কার্যালয় স্থানান্তর ইস্যুতে বিএনপির ভূমিকা নিয়ে সমালোচনা পলাশবাড়ী মেরিরহাটে নির্মাণাধীন মসজিদের জমির ত্রিমুখী মালিকানা দাবি, অনুসন্ধানে যা জানা গেল রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার স্বাস্থ্যঝুকিতে ক্রেতারা  রূপগঞ্জে ৪ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

বন্দরে মুরগি ব্যবসায়ীর মোবাইল ও টাকা লুটে নিল ছিনতাই চক্র শাকিল ও জয়নাল বাহিনী 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৮:২৭ অপরাহ্ন

বন্দর প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার বন্দর থানার কলাগাছিয়া আদমপুর এলাকার মুরগি ব্যবসায়ী মো. কাওছার (৩০) কে দাঁড়ালো অস্ত্রের মুখে জিম্মি করে মোবাইল ও নগদ টাকা  লুটে নিল পেশাদার ছিনতাইকারী একাধিক মামলার আসামি শাকিল ও জয়নালসহ তাদের সহযোগীরা। সেই সাথে মুক্তিপণ হিসেবে আরো ৬০ হাজার টাকা হাতিয়ে নেয় শাকিল ও জয়নাল গং।

গতকাল ৪ আগস্ট মঙ্গলবার রাত ৯ টায় জিওধরা এলাকায় এই ঘটনাটি ঘটে। এ ব্যাপারে মুরগির ব্যবসায়ী ছিনতাইকারীদের জিম্মি দশা থেকে ফিরে এসে ৫ আগস্ট বুধবার বিকেলে বন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন ।

বাদির অভিযোগ সূত্রে জানা গেছে, কলাগাছিয়া ইউনিয়নের আদমপুর এলাকার মৃত সানোয়ার মিয়ার ছেলে মুরগি ব্যবসায়ী মোহাম্মদ কাউসার ৪ আগস্ট রাত ৯ টায় পার্শ্ববর্তী এলাকা জিওধরা থেকে বাড়ি ফিরছিল। এ সময় পূর্ব পরিচিত জিওধরা এলাকার ফালান মিয়ার ছেলে শাকিল ও একই এলাকার রবিউল মিয়ার ছেলে জয়নাল তাকে ডাক দেয়। তাকে একটি সুইস গিয়ার দেখিয়ে সিএনজিতে করে কুশিয়ার নির্জন বিলে নিয়ে যায়। সেখানে নিয়ে মারপিট সহ জীবননাশের হুমকি দিয়ে এক লক্ষ টাকা দাবি করে। এক পর্যায়ে শাকিল ও জয়নাল মুরগির ব্যবসায়ী কাউসার তার বাড়ি থেকে নগদ ৬০ হাজার টাকা নিয়ে আসে। টাকা পেয়ে কাউসারকে ছেড়ে দেওয়ার সময় তার কাছে থাকা নগদ ৮ হাজার টাকা দুটি মোবাইল ফোন রেখে দেয়।

এলাকাবাসী জানায়, শাকিল ও জয়নালের বিরুদ্ধে ছিনতাই মারামারি চুরি সহ অনেক অভিযোগ রয়েছে। আমরা সুস্থ তদন্তের মাধ্যমে এ ঘটনার বিচার দাবি করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..