সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

বন্দরে ২টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ ও সভা

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫২ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ১১:৫৩ অপরাহ্ন

” ভূমি সেবা ডিজিটাল-বদলে যাচ্ছে দিনকাল ”

মনির হোসেন: বন্দর উপজেলা সেটেলমেন্ট অফিসের আয়োজনে ডিজিটাল ভূমি সেবা ২০ এপ্রিল রবিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ২৭ নং ওয়ার্ড চাঁপাতলী সারেন সারবাগ বাইতুশ শরীফ জামে মসজিদ মাঠ প্রাঙ্গনে বন্দর উপজেলার সিটি কর্পোরেশন অংশের ২ টি মৌজার ডিজিটাল ভূমি জরিপ নিবন্ধন সংক্রান্ত গনসংযোগ সভা করা হয়েছে।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর আওতাভুক্ত বন্দর উপজেলার ৩ নং হরিপুর ও ৪ নং বাগনয়ানগর মৌজা সহ অন্যান্য মৌজার ডিজিটাল ভূমি জরিপ বিষয়ক গণসংযোগ সভা টি অনুষ্ঠিত হয়।

বন্দর উপজেলা নির্বাহী অফিসার শিবানী সরকার’র সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপ-সচিব এবং জোনাল সেটেলমেন্ট অফিসার মো. মাসুম বিল্লাহ।

প্রধান অতিথি বলেন, ডিজিটাল ছোঁয়ায় বদলে যাচ্ছে ভূমি ব্যবস্থাপনার পুরোনো চিরাচরিত ও সময় সাপেক্ষ সেবাসমূহ। যেসব সেবা পেতে আগে দিনের পর দিন অপেক্ষা করতে হতো গ্রাহকদের, এখন তা এসে ধরা দিয়েছে হাতের মুঠোয়। আদিকালের ভূমি ব্যবস্থপনাকে আধুনিক করতে ভূমি মন্ত্রণালয়ের ডিজিটাল প্লাটফর্মে যুক্ত হওয়ার কথা জানান সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা বলছেন এসব সেবা চালু হওয়ার ফলে জনদুর্ভোগ অনেক কমে এসেছে, আগামী দিন তা আরো কমবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, বন্দর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রহিমা আক্তার ইতি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..