মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০০ অপরাহ্ন
শিরোনাম :
শ্রীকৃষ্ণের জন্মষ্টামী উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা  ফুলবাড়ীতে আনন্দ কুমার গুপ্ত’র আয়োজনে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত ফতুল্লা মডেল থানা পুলিশ ২০০ পিস ইয়াবা সহ গ্রেফতার- ১  এশিয়া কাপের প্রথম ম্যাচেই ইন্দোনেশিয়াকে ৭১ রানে হারাল বাংলাদেশ তেঁতুলিয়ায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা ও উদ্বোধনী অনুষ্ঠান  উত্তরঞ্চল সফরে জিরো পয়েন্টে মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন  কদমরসুল সেতুর দখলকৃত ভূমি দ্রুত উচ্ছেদের দাবিতে নাসিক প্রশাসককে স্মারকলিপি প্রদান  কর্মজীবনের ইতি, তাকওয়া ফেব্রিকে বিদায় নিলেন ৩ অপারেটর বন্দরে পৈতৃক ভিটা দখল ও ফার্ম ভাঙচুর এবং নারীকে মারধরের অভিযোগ

বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দিলো সৌদি আরব

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০২:৩১ পূর্বাহ্ন

বিশেষ প্রতিনিধি : পবিত্র রমজান মাস সামনে রেখে বাংলাদেশকে ১০০ মেট্রিক টন খেজুর উপহার দিয়েছে সৌদি আরব।

বুধবার (৫ ফেব্রুয়ারি) ঢাকার সৌদি দূতাবাস আয়োজিত এক অনুষ্ঠানে এ খেজুর উপহার দেওয়া হয়।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের প্রতিনিধিদের কাছে এ খেজুর হস্তান্তর করেন।

অনুষ্ঠানে ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান বলেন, সৌদির দুই পবিত্র মসজিদের তত্ত্বাবধায়ক বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সৌদের পক্ষ থেকে বাংলাদেশকে ১০০ টন খেজুর উপহার দেওয়া হয়েছে।

এ খেজুর উপহার দিতে পেরে আমরা আনন্দিত। বাংলাদেশের রোহিঙ্গা ক্যাম্পসহ প্রান্তিক মানুষের কাছে এ খেজুর পৌঁছে দেওয়া হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..