বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন না’গঞ্জ মহানগর এর পথসভা ও লিফলেট বিতরণ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৫, ০১:০৩ পূর্বাহ্ন

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগর এর উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৩১শে জানুয়ারী) বিকেলে নারায়ণগঞ্জ খানপুর হাসপাতাল রোডে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন এর কেন্দ্রীয় উপদেষ্টা ও বাংলাদেশ জামায়াতে ইসলামী আমীর ডা. শফিকুর রহমান এর আগমন উপলক্ষে এ পথসভা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়।

এসময় সভাপতির বক্তব্যে বাংলাদেশ শ্রমিক কল্যান ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি আব্দুল মোমিন বলেন, ষড়যন্ত্র হচ্ছে শ্রমিকদের নিয়ে এবং এদেশ নিয়ে। তারা ভারতে বসে প্রতিহিংসা ছড়িয়ে দিতে চাচ্ছে। কিন্তু বাংলাদেশের মানুষ তাদের ছাড় দিবে না। এই নারায়ণগঞ্জ একটি ঐতিহ্যবাহী নারায়ণগঞ্জ। বিভিন্ন কারনে নারায়ণগঞ্জ অত্যান্ত গুরুত্বপূর্ন। নারায়ণগঞ্জে আর কোন চাঁদাবাজ ও গডফাদারের স্থান হবেনা। ৩৬ জুলাই বিপ্লবের মাধ্যমে এই নারায়ণগঞ্জ গডফাদার মুক্ত করা হয়েছে। আবার যদি কেউ মাথাচারা দিতে চায় তাহলে তাদের উৎখ্যাত করা হবে।

বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি হাফেজ মো. আব্দুল মোমিন’র সভাপতিত্বে এসময় আরো উপস্থিত ছিলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন নারায়ণগঞ্জ মহানগরের সহ-সভাপতি মুন্সি আব্দুল্লাহ ফয়সাল, সহ-সভাপতি মোশারফ হোসেন, সহ সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম, দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম সিকদার, অর্থ সম্পাদক খোরশেদ আলম সহ মহানগর নির্বাহী পরিষদের সদস্য ইকবাল হোসেন, এরশাদ খান ও থানা সভাপতি মোশারফ হোসেন সহ বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..