মো. ইসমাইল করিম বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলার বান্দরবানের আলীকদমে সীমান্তবর্তী এলাকাসহ জনকল্যাণমূলক ও উন্নয়নধর্মী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী। বৃহস্পতিবার (২ জুলাই) সকালে স্হানীয় সরকার প্রকৌশল অধিদফতর কর্তৃক প্রায় (৯ কোটি টাকা ব্যায়ে) নব-নির্মিত উপজেলা পরিষদের একাডেমীক ভবনের ভিত্তিপ্রস্তর স্হান করেন। এরপর রাজনৈতিক নির্যাতনের শিকার ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন এবং পবিত্র ঈদুল আযহা উপলক্ষে প্রধানমন্ত্রীর তহবিল থেকে আর্থিক অনুদান বিতরণ করেন,সরকারি কর্মকর্তাদের সঙ্গে উন্নয়ন ও প্রশাসনিক কার্যক্রম নিয়ে মতবিনিময় সভায় অংশ নেন।
এতে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পুনর্বাসন, সামাজিক নিরাপত্তা নিশ্চিতকরণ ও ভবিষ্যৎ করণীয় বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি আরও বলেন,পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে বৃক্ষরোপণ কার্যক্রমের উদ্বোধন করেন সংসদ সদস্য।বেলা ১২ ঘটিকার সময় সীমান্তবর্তী দূর্গম পৌয়ামুহুরী এলাকার দরিপাড়া সংলগ্ন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো.মনজুর আলমের সভাপতিত্বে কুরুকপাতা ইউনিয়নে মহামারি ” হাম রোগে ” আক্রান্ত পরিবার কে অনুদান ও জনসচেতনতা মূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য রাজপুত্র সাচিং প্রু জেরী।
জনসচেতনতা মূলক আলোচনা সভায় প্রান্তিক জনগোষ্ঠীর অর্থ সামাজিক উন্নয়ন, সরকারি সেবার মানোন্নয়ন, শিক্ষা,স্বাস্থ্য,কৃষি,আইন-শৃঙ্খলা, অবকাঠামো উন্নয়ন এবং দূগর্ম এলাকায় জনসেবায় বিভিন্ন দপ্তরের মধ্যে সমন্বয় বৃদ্ধির বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। পাশাপাশি সরকারি সেবাকে আরও দ্রুত,স্বচ্ছ,কার্যকর ও জনবান্ধব করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়,প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক অনুদান পবিত্র ঈদুল আযহা উপলক্ষে জনপ্রতি ৪ হাজার টাকা ২০ জন কে অনুদান দেওয়া হয়েছে। এরপর দূগর্ম কুরুকপাতা ইউনিয়নে হাম রোগে আক্রান্ত পরিবারের মাঝে ১ হাজার টাকা করে ১৮৩ জন নগত অর্থ বিতরণ কর হয়। এরপরে জনপ্রতি ৩০ কেজি করে ৩৪৩ জনের মাঝে চাউল বিতরণ করা হয়েছে বলে জানা গেছে।
এসময় উপস্থিত ছিলেন বান্দরবান জেলা বিএনপির সাবেক সহ সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম,আলীকদম উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি আনছার আহমেদ, আলীকদম উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মংক্যানু মার্মা,কুরুকপাতা ইউনিয়ন বিএনপির সভাপতি সাকনাও ম্রোসহ বান্দরবান জেলা- উপজেলার অংঙ্গ সকল অংঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা সহ প্রমূখ।
আপনার মন্তব্য প্রদান করুন...