সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

ময়মনসিংহে পিস্তলসহ ছাত্রদল নেতা গ্রেপ্তার

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ৫০০ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৩:৩৬ পূর্বাহ্ন

ময়মনসিংহ প্রতিনিধি : ময়মনসিংহে বিদেশি পিস্তলসহ বুলবুল আহম্মেদ সজীব (৩০) নামে ছাত্রদলের এক নেতাকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় তার কাছ থেকে পাঁচ রাউন্ড গুলি ও একটি ম্যাগাজিন জব্দ করা হয়।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জেলা পুলিশের সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

এর আগে সোমবার (২০ জানুয়ারি) সন্ধ্যা পৌনে ৬টার দিকে ময়মনসিংহ নগরীর বলাশপুর মরাখলা এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার সজীব ময়মনসিংহ মহানগর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক।

সম্মেলনে জেলার অতিরিক্ত পুলিশ সুপার মোহাইমিনুল ইসলাম বলেন, অস্ত্রসহ সজীবকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসার পথে তার সমর্থকরা বাধা দেন।

এ সময় তারা আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টাও করে। এতে উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম রক্তাক্ত জখম হন।
এ ঘটনায় পুলিশের দুটি মাইক্রোবাস ভাঙচুর করা হয়েছে। এ ঘটনায় কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা দায়ের হয়েছে। আসামিদের গ্রেপ্তার অভিযান চলমান আছে। সেই সঙ্গে এ ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখা হবে।

সম্মেলনে জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি, তদন্ত) মো. আবুল হোসেনসহ ডিবি সদস্যরা উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..