বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৮:২০ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিল

সাইদুর রহমান / ২২৯ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০৮ জানুয়ারী ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে সাবেক ৩ বারের সফল প্রধানমন্ত্রী, গণতন্ত্রের মা, আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়া’র রুহের মাগফিরাত কামনায় দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

৮ জানুয়ারি বৃহস্পতিবার বাদ মাগরিব কলাগাছিয়া ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সাহাদুল্লাহ মুকুল’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম’র সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক ৩ বারের সফল সংসদ সদস্য, নারায়ণগঞ্জ-৫ আসন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী আলহাজ্ব এড. আবুল কালাম।

প্রধান বক্তা ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব নুরুদ্দিন আহমেদ।

প্রধান সমন্বয়ক ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপি’র যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আবুল কাউছার আশা।

বিশেষ অতিথি ছিলেন, নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সদস্য আওলাদ হোসেন, আমিনুর ইসলাম মিঠু, বন্দর থানার বিএনপির সাধারণ সম্পাদক নাজমুল হক রানা, সাবেক কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, সুলতান আহমেদ, ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. ফরিদ হোসেন, এড. মতিউর রহমান মতিন, দুলাল হোসেন।

উপস্থিত ছিলেন, নূর মোহাম্মদ পনেছ, আলতাফ হোসেন ইব্রাহীম, নূরুল ইসলাম, জুয়েল আহমেদ,
মেজবাহ উদ্দিন স্বপন, মোক্তার হোসেন, মিজানুর রহমান (লুক্কা), মন্টু মিয়া, মো. ইমারত, মোহাম্মদ হোসেন, মো. এমদাদ হোসেন, আজমুল হোসেন।

মোনাজাত পরিচালনা করেন, শুভকরদী কেন্দ্রীয় জামে মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা রকিব উদ্দিন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..