সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০২:২৮ অপরাহ্ন
শিরোনাম :
রুপগঞ্জ প্রেসক্লাবের সভাপতি খলিল সিকদার, সাধারণ সম্পাদক আলম হোসেন রূপগঞ্জে অসহায় নারীদের মাঝে সেলাই মেশিন, অর্থ ও খেলাধুলা সামগ্রী বিতরণ গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী

মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির অভিযোগে উত্তেজনা, স্থানীয়দের প্রতিবাদ

আবু বকর সিদ্দিক স্বপন / ২৯১ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৩ এপ্রিল ২০২৫, ০১:২৫ পূর্বাহ্ন

ঝিনাইদহ প্রতিনিধি: ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস বিভাগের সহকারী রেজিস্ট্রার মোজাম্মেল হকের বিরুদ্ধে মহানবী হযরত মুহাম্মদ (সা.) কে নিয়ে ফেসবুকে কটূক্তি করার অভিযোগ উঠেছে।

অভিযুক্ত মোজাম্মেল ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলার তাহের হুদা ইউনিয়নের ধুলিয়া পূর্ব পাড়ার বাসিন্দা।

সূত্র জানায়, গত সোমবার রাতে মোজাম্মেল হক সামাজিক যোগাযোগ মাধ্যমে নবীজী (সা.) সম্পর্কে অবমাননাকর ও অশালীন মন্তব্য করেন, যা দ্রুত ভাইরাল হয়ে যায়। এতে ধর্মপ্রাণ মুসলমানদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।

স্থানীয়রা দাবি করেন, এর আগেও তিনি এমন মন্তব্য করেছেন, কিন্তু রাজনৈতিক প্রভাবের কারণে বিষয়টি ধামাচাপা পড়ে যায়।

ঘটনার খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত জনতা তাকে আটক করে মারধর করে। পরে হরিণাকুন্ডু থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে। যদিও স্থানীয় জনপ্রতিনিধিদের মধ্যস্থতায় তিনি একটি লিখিত অঙ্গীকারনামা দিয়ে মুক্তি পান। তবু এলাকাবাসী তার দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে ক্ষোভ প্রকাশ করেছে এবং বিশ্ববিদ্যালয় থেকে বরখাস্ত করার আহ্বান জানাচ্ছেন।

এ বিষয়ে থানার ওসি আব্দুর রউফ বলেন, কয়েকদিন আগে আজহারী সাহেবের একটি বক্তব্য নিয়ে মোজাম্মেল আলোচনা করেছিলেন, এতে করে স্থানীয়রা উত্তেজিত হয়ে কিছু মারধর করেন। তবে কেউ লিখিত অভিযোগ দিলে পুলিশ আইনগত পদক্ষেপ নেবে।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল হাদীস অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. আখতার হোসেন বলেন, ঘটনাটি স্থানীয় পর্যায়ে ঘটেছে এবং বিভাগীয়ভাবে বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে। যা যা পদক্ষেপ প্রয়োজন, তা গ্রহণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..