বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ০৯:০০ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

মাদক বিরোধী বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান

জুলহাস উদ্দীন / ১৮৫ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৭ জানুয়ারী ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

তেঁতুলিয়া,পঞ্চগড় প্রতিনিধি: তেঁতুলিয়া উপজেলায় বিভিন্ন সীমান্ত দিয়ে রাতের অন্ধকারে অবৈধভাবে গরু মাদকদ্রব্য অস্ত্র চোরাকারবারির প্রতিরোধে বিক্ষোভ স্মারকলিপি পেশ করেছে তেঁতুলিয়া উপজেলা ছাত্রদল ও যুবদল।

২৭ জানুয়ারী সোমবার বিকেলে উপজেলা ছাত্রদল ও যুবদলের নেতৃত্বে চৌরাস্তা বাজার থেকে একটি বিক্ষোভ বের হয়। বিক্ষোভ মিছিলটি উপজেলা নির্বাহী অফিসার ফজলে রাব্বি’র কাছে স্মারকলিপি পেশ করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক হামিদুল হাসান লাবু, জাহাঙ্গীর আলম, সদস্য সচিব জাকির হোসেন, কৃষকদলের আহবায়ক কামরুজ্জামান কামু, ছাত্রদলের আহবায়ক নুরুজ্জামান দুলাল, সদস্য সচিব আবু বক্কর সিদ্দিক সবুজ সহ বিভিন্ন ইউনিয়নের ছাত্রদল যুবদলের নেতৃত্ববৃন্দ। পরে চৌরাস্তা বাজারে তেঁতুলতলায় সংক্ষিপ্ত সমাবেশ করেন।

সমাবেশে বক্তারা বলেন, উপজেলার বিভিন্ন সীমান্ত দিয়ে কিছু অসাধু চোরাকারবারি রাতের অন্ধকারে মাদক, গরু ও অস্ত্র চোরাচালান করে বাংলাদেশের অভ্যন্তরে এনে দেশের বিভিন্ন জায়গায় সরবরাহ করে আসছে। ভারতীয় কোন পণ্য চোরা পথে এসে যুব ও ছাত্র সমাজকে মাদকাসক্ত হতে দেয়া যাবে না। তাই চোরাকারবারিদের দ্রুত আইনের আওতায় এনে বিচারের দাবি জানান। অপর দিকে অনলাইনে জুয়া ক্যাসিনো বন্ধের জোড় দাবিও জানানো হয়।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..