সোমবার, ২৫ মে ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে মাদকবিরোধী অভিযানে বিদেশি মদ-ইয়াবাসহ গ্রেফতার- ৩ শিশু রামিসা হত্যা প্রতিবাদে বান্দরবানে সচেতন ছাত্র সমাজের মানববন্ধন রামিসা ধর্ষণ ও হত্যার বিচারের দাবিতে বন্দরের মদনগঞ্জে মানববন্ধন ও মৌন মিছিল শালবাহান দ্বি-মুখী উচ্চ বিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ন করার অপচেষ্টার প্রতিবাদে সংবাদ সম্মেলণ লামায় কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের ৭ ক্রীড়াবিদ পেলেন রাষ্ট্রীয় স্বীকৃতি কক্সবাজারে জলবায়ু ও নারী সমস্যা ও সম্ভবনা শীর্ষক মতবিনিময় তাহিরপুর উপজেলাবাসীকে ঈদুল আযহার শুভেচ্ছা জানিয়েছেন- আলহাজ্ব মো. খসরুল আলম বান্দরবানে শিশু নিপীড়নের অভিযোগে কিশোর গ্রেফতার লামায় সিএনজি ধুমড়েমুচড়ে নিহত-১ আহত-৫ সাংবাদিকের কার্যালয়ে মাদক ব্যবসায়ীদের হামলার প্রতিবাদে মানববন্ধন

মাধবপুরে ২৬ বোতল ভারতীয় মদসহ ২ যুবক গ্রেফতার

মো. নজরুল ইসলাম খান / ৯৪১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১০:১২ অপরাহ্ন

হবিগঞ্জ প্রতিনিধি: মাধবপুরে ২৬ বোতল ভারতীয় মদসহ দুই যুবককে আটক করেছে মাধবপুর থানার পুলিশ।

শনিবার (১৯ এপ্রিল) দুপুর ১ টায় মাধবপুর থানার পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে মাধবপুর থানাধীন হালুয়াপাড়া হাওয়াইল্লা ব্রিজ এলাকায় অভিযান পরিচালনা করে ২৬ বোতল ভারতীয় মদসহ মো. তানভীর (২০)কে গ্রেফতার করেছে পুলিশ।

সে হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার ২নং চৌমুহনী ইউনিয়নের চৈতন্যপুর গ্রামের মো. আব্দুল খালেক এর পুত্র। অপরজন হলেন মো. জিহাদ (১৯), সে নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বীরগাঁও গ্রামের মো. আব্দুল কাদের এর পুত্র।

মাধবপুর থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন এর সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত আসামীদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..