বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৯:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার

মিথ্যা মামলায় অভিযুক্ত মো. জসিম উদ্দিন গ্রেফতার হয়ে জেলহাজতে

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২২ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৫, ০৯:৪১ অপরাহ্ন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. জসিম উদ্দিন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানার একটি মামলার ১৯৪ নং আসামী হয়ে গত ২৬ ফেব্রুয়ারী র‍্যাব কর্তৃক গ্রেফতার এখন জেল হাজতে।

এলাকায় গিয়ে জানা যায়, মো. জসিম উদ্দিন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক। বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের নারায়ণগঞ্জ মহানগরের আহবায়ক এসএম আসলাম ২০২৩ সালের আগস্ট মাসের ২৮ তারিখে ৫১ সদস্যবিশিষ্ট নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের একটি কমিটির অনুমোদন দেন। তাহাতে দেখা যায় মো. জসিম উদ্দিন যুগ্ম আহবায়ক পদে অধিষ্ঠিত আছেন।

নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ১৯ নং ওয়ার্ড শ্রমিক দলের আহ্বায়ক মহিউদ্দিন মৃধা বলেন, মো. জসিম উদ্দিন বহু বছর যাবত বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দলের রাজনীতি করে আসছেন। তাহাকে হয়রানি ও মানহানি করার জন্য মিথ্যা ভিত্তিহীন একটি মামলা দিয়ে শত্রুতা বসত কেউ গ্রেফতার করিয়েছে। তিনি বিএনপি’র রাজনীতি করেন এবং অনেক মিছিল মিটিং জনসভায় যোগদান করেছেন। তাহার অনেক প্রমাণ আছে তিনি আমার সাথে রাজনীতি করেন এখন কিভাবে কে বা কারা শত্রুতা করে তাহার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দিয়ে এখন ঘৃন কাজ করেছে তা আমার বোধগম্য নয়। আমি দ্রুত তাহার মুক্তি কামনা করছি। এবং এ হয়রানি মূলক মিথ্যে মামলা থেকে অব্যহতি চাচ্ছি।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..