মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন 

মোবাইল ও ব্রডব্যান্ড ইন্টারনেটের খরচ নিয়ে সুখবর

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২৭ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫, ০৭:২১ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি : মুঠোফোনের সিমকার্ড ব্যবহার করে প্রদত্ত সেবা ও ব্রডব্যান্ড ইন্টারনেটের ওপর নতুন করে আরোপিত সম্পূরক শুল্ক প্রত্যাহার করে আগের অবস্থায় ফিরিয়ে নেওয়া হয়েছে বলে জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

এতে বলা হয়, দেশের চলমান ডিজিটাইজেশন কার্যক্রম অব্যাহত রাখা ও একটি আধুনিক আইটি জ্ঞানসম্পন্ন তরুণ প্রজন্ম বির্নিমান এবং অনলাইনভিত্তিক কর্মকান্ড বৃদ্ধির লক্ষ্যে মোবাইল ফোনের সিম/রিম কার্ড ব্যবহারের মাধ্যমে প্রদত্ত সেবার ওপর বর্ধিত সম্পূরক শুল্ক এবং আইএসপি সেবার ওপর নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করা হয়েছে।

মোবাইল ফোন ও আইএসপি সেবার উপর বর্ধিত বা নতুন আরোপিত সম্পূরক শুল্ক সম্পূর্ণ প্রত্যাহার করায় এই দুই খাতে ভোক্তাদের খরচ বাড়বে না।

এর আগে গত ৯ জানুয়ারি অপারেটর ও গ্রাহকের আপত্তির মধ্যেই খরচ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া ব্রডব্যান্ড ও মোবাইল ইন্টারনেট ব্যবহারে। প্রথমবারের মতো ব্রডব্যান্ড সেবায় ১০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করে জাতীয় রাজস্ব বোর্ড । এ নির্দেশনা বাস্তবায়িত হলে ৫শ টাকার সংযোগে গ্রাহককে বাড়তি গুণতে হত অন্তত ৭৭ টাকা।

আর মোবাইল সেবায় অতিরিক্ত ৩ শতাংশ সম্পূরক শুল্ক আরোপ করায় ১০০ টাকার রিচার্জে কর দিতে হতো ৫৬ টাকার বেশি। এতে সম্পূরক শুল্ক, ভ্যাট ও সারচার্জ মিলিয়ে ২৮ টাকা ১০ পয়সার পরিবর্তে দিতে হত ২৯ টাকা ৮০ পয়সা। সবমিলিয়ে ১০০ টাকায় সরকার পেত ৫৬ টাকা ৩০ পয়সা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..