বুধবার, ১১ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম রূপগঞ্জে নারীলোভী ভন্ড ও পরকীয়াকারী হত্যা মামলার আসামি গ্রেফতার

যশোরে ডাকাত দলের ১৪ সদস্য আটক, লুন্ঠিত মালামাল উদ্ধার

মো. মানিক হোসেন: / ২১০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

যশোর জেলা প্রতিনিধি: যশোর জেলা (গোয়েন্দা) ডিবি পুলিশ অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকার দলের সহযোগীসহ ১৪ জনকে আটক করেছে।

মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) মাদারীপুরের শিবচর এবং মুন্সিগঞ্জ জেলার সিরাজদিখান থানা এলাকা থেকে তাদের আটক করা হয়।

এসময় ডাকাত দলের কাছ থেকে উদ্ধার করা হয় ৬৭ টি ব্যাটারি, ৪৪টি অক্সিজেন সিলিন্ডার, ১১০টি মিনি ট্রাকে ভর্তি গ্যাস সিলিন্ডার, তিনটি টায়ার, ডাকাতির কাজে ব্যবহৃত দড়ি, কাটার, দা, শিলাই রেঞ্জ, দুইটি গ্রান্ডিং মেশিন , কালো তার, রড, দুইটি ওয়েল্ডিং মেশিন ও াকাতির কাজে ব্যবহৃত একটি সাদা পিক আপ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৫টায় যশোর জেলা পুলিশ সুপার (ভারপ্রাপ্ত) নুর- ই আলম সিদ্দিকী পুলিশ সুপারের কনফারেন্স রুমে প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন।

নুর-ই আলম সিদ্দিকী বলেন, গত ১ ফেব্রুয়ারি দিবাগত রাতে যশোর নিউ মার্কেট মহিলা ডিগ্রী কলেজের পাশে ডাকাতি, শহরতলি চাচার এলাকা থেকে ৫২ পিস অক্সিজেন সিলিন্ডার, এবং মনিহার ব্যাটারি পট্টিতে ১৬ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িতদের আটকের জন্য অভিযানে নামে পুলিশ। গোয়েন্দা তৎপরতা এবং প্রযুক্তি ব্যবহার করে চক্রের সন্ধান মেলে জেলা ডিবি পুলিশের হাতে। আন্তঃজেলা ডাকার দলের প্রধান মো. হীরা রহমান ওরফে বিজয় হোসেন(২৬) সে মুন্সিগঞ্জ জেলার টঙ্গীবাড়ি থানার রংনেহার গ্রামের রহিম হোসেনের ছেলে। ডাকাত দলের অপর সদস্যরা হল, একই জেলার চকের পাড়া গ্রামের নজরুল ইসলাম (৫০), ইসলামপুর গ্রামের আমির হোসেন (৫৮), মাদারীপুর জেলার শিবচর উপজেলার আলমগীর হোসেন (৫৯), ঢাকা কেরানীগঞ্জ এলাকার ইকুরিয়া গ্রামের রবিন মোল্লা (৩০), নরসিংদী জেলার আওয়ালীকান্দি এলাকার রাকিব (২৬) ও নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার পাগলা এলাকার সোহেল (৩২)। এই সাত জনের প্রত্যেকের বিরুদ্ধে ৪/৫ টা থেকে শুরু করে ১৮ টি পর্যন্ত মামলা রয়েছে দেশের বিভিন্ন থানায়।

বাকি যে সাতজনকে আটক করা হয়েছে তারা চুরি এবং ছিনতাই মালামাল ক্রয় এবং বিক্রয়ের সাথে জড়িত। বাকিরা হলো, জাহিদ (৩০), আলমগীর শেখ (৪০), ইউনুস (৩৮), বাবলু রহমান( ৩৫), নিজামুদ্দিন (৪২),জুয়েল মাতুব্বর (৪০) ও আব্দুল কাদের (৩২)। আটক ডাকাতদের আদালতে পাঠানোর হয়েছে।

প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি, অতিরিক্ত পুলিশ সুপার “ক” সার্কেল ও জেলা গোয়েন্দা ডিবির ওসি মনজুরুল হক ভূঁইয়া উপস্থিত ছিলেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..