রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

রাণীশংকৈলে’র সাবেক পৌর-প্রশাসক মঞ্জুরুল আলমের দাফন জানাযা সম্পন্ন 

মাহাবুব আলম / ৩৪১ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ০১ জুন ২০২৫, ১১:১৯ অপরাহ্ন

রাণীশংকৈল(ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাবেক পৌর প্রশাসক বর্ষিয়ান রাজনীতিবিদ মঞ্জুরুল আলম(৭২) গতকাল শুক্রবার (৩০মে) সন্ধ্যা ৬:৪৫ মিনিটে দিনাজপুর জিয়া হার্ট ফাউন্ডেশনে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, দুই কন্যা সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।

মরহুমের জানাযা নামাজ শনিবার (৩১ মে) সকাল ১০ টায় নিজ বাড়ি সংলগ্ন বনগাঁও দাখিল মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত হয়। তাঁর জানাযায় জেলা, উপজেলা, ইউনিয়ন বিএনপি সহ সকল শ্রেণী পেশার মানুষ অংশগ্রহন করেন।

জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁর লাশ সমাধিত করা হয়।

তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন, বিএনপির জেলা, উপজেলা, ইউনিয়নসহ বিভিন্ন দলের রাজনৈতিক ও অঙ্গসংগঠন, শিক্ষক এবং গণমাধ্যম কর্মীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..