বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:২৯ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

রাণীশংকৈলে লিফলেট বিতরণের অভিযোগে স্বেচ্ছাসেবক লীগ সম্পাদকসহ আটক-৬ 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৯৫ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ০৫ ফেব্রুয়ারী ২০২৫, ১১:০২ অপরাহ্ন

রাণীশংকল (ঠাকুরগাঁও) প্রতিনিধি: ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলায় আওয়ামী লীগের লিফলেট বিতরণ করার অভিযোগে বুধবার (৫ ফেব্রুয়ারী)ভোর রাতে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদকসহ ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

স্থানীয়রা জানায়, বুধবার গভীর রাতে পুলিশের ২ টি পিকআপ ভ্যান বাড়িতে গিয়ে তাদেরকে আটক করে থানায় নিয়ে আসে।

আটককৃতরা হলেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক আরথান আলী, সাবেক কাউন্সিলর ও যুবলীগ নেতা মাইদুল হক, পৗর যুবলীগ সদস্য এরিন জাবেদ জয় সরকার, ছাত্রলীগ সদস্য কাওছার আলী মুন্না ও প্রাইভেট শিক্ষক মো.আসাদ।

আসামীদের আটকের সময় স্থানীয় লোকজন আটকের কারণ জানতে চাইলে এবং নিয়ে যেতে বাঁধা দিলে পুলিশ তাদেরকে বেধরক মারপিট করেন। এতে জাতীয় পাটির নেতা আব্দুল কুদ্দুস, হোটেল ব্যবসায়ী মিন্টু মিয়া ও সুমন আহত হয়েছে।

এ ব্যপারে রাণীশংকৈল থানা অফিসার ইনচার্জ আরশেদুল হক মুঠোফোনে বলেন, আন্দোলনের উসকানিতে লিফলেট বিতরণ করার কারণে তাদের গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।  স্থানীয়দের মারপিট করার কারণ প্রসঙ্গে ওসি বলেন, তারা আসামী ছিনতাই করার চেষ্ঠা করছিলো এজন্য সামান্য তক বিতর্ক হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..