সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৪:৫৫ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

রামিসাসহ সকল ধর্ষণ-খুন বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১৫৩ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : রামিসাসহ সকল ধর্ষণ-খুন ও হামের টিকা সংকটে মৃত্যুর বিচারের দাবিতে কাফন মিছিল ও সমাবেশ করেছে নতুনধারা বাংলাদেশ এনডিবি। ২৫ মে সকাল সাড়ে ১০ টায় জাতীয় প্রেসক্লাবের সামনে নতুনধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান মোমিন মেহেদীর সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন প্রেসিডিয়াম মেম্বার বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক, সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা, ভারপ্রাপ্ত মহাসচিব কাজী মুন্নি আলম, যুগ্ম মহাসচিব মনির জামান, জাতীয় শ্রমিকধারার আহবায়ক বাবুল মিয়া, হাশেম মোল্লা, আফতাব মন্ডল, সৈয়দ আহমেদ ফারুক প্রমুখ।

সভাপতির বক্তব্যে মোমিন মেহেদী আরো বলেন, ২০২৪-এর ৫ আগস্টের পর মাজারে হামলা, ধর্ষণ, খুন-মব বেড়েছে অতিতের চেয়ে ৫০ ভাগ বেশি।  আমরা দেখেছি- ৫ আগস্টের পর ধর্ষণ বেড়েছে, খুন বেড়েছে, হানাহানি বেড়েছে। কিছু ঘাতক ক্ষমতায় এসে ১৭ মাস সারাদেশে অশান্তি তৈরি করেছে। এই ঘাতকদের কারণে আজ জাতি দিশেহারা দ্রব্যমূল্য বৃদ্ধি-দুর্নীতি-খুন-ধর্ষণ-নিপীড়ন আর মবের কারণে। তারা এখন বাঁচার জন্য নীতিবান নেতৃত্ব চাইছে।

নেতৃবৃন্দ আরো বলেন, বিএনপি সরকারের কথা কি আর বলবো, বাংলাদেশ বিরোধীদের পক্ষে তারাও কাজ করছে। যে কারণে  অতিতের মতই গৃহপালিত বিরোধী দল নিয়ে বিএনপি সরকারের ২ মাসে সংকট ও নাটক বেশি হয়েছে, জনগণ পরেছে চরম কষ্টসময়ে। বিএনপি সরকার ও পৃহপালিত বিরোধী দল বা যুদ্ধাপরাধী ও তাদের সমর্থকদের ১১ দলীয় জোটের কারণে নির্মমভাবে বাংলাদেশে সংকট বেড়েছে। শুধু জ¦ালানি তেল সংকটই নয়; শুরু হয়েছে চাকুরি, ব্যবসার মন্দাও।  সেই সাথে অর্থনেতিক অবস্থাও নাজুক। এমতবস্থায় মব বা হামলা বন্ধ, মিথ্যে মামলা বন্ধ, খুন-ধর্ষণরোধ, জ¦ালানি তেল সংকট সমাধানসহ সুপরিকল্পিত পদক্ষেপে এগিয়ে যেতে ব্যর্থ হলে সুশীল লোকদেরকে উপদেষ্টা বা মন্ত্রী বানিয়েও শেষ রক্ষা পাবে না তারেক রমহান সরকার।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..