রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
কারাবন্দি সাংবাদিকের মুক্তির দাবীতে মফস্বল সাংবাদিক ফোরামের মানববন্ধন  মহসিনের বিরুদ্ধে বাস ষ্টেশন এলাকার সড়ক ও জনপথের জমি দখলের অভিযোগ  বাকেরগঞ্জে FB অপপ্রচারের বিরুদ্ধে বিএনপি নেত্রীর সংবাদ সম্মেলন বিরামপুরে জমকালো ভাবে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষার উদ্বোধন বন্দরে ঘারমোড়ায় ময়লার স্তূপ ও মশার কারনে স্বাস্থ্য ঝুঁকিতে শিক্ষার্থীসহ এলাকাবাসী রূপগঞ্জে সংঘবদ্ধ ডাকাতদলের গুলিতে ব্যবসায়ী আহত প্রশাসন ও এমপি’র প্রতি তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষার আহ্বান- বাগপাড়াবাসীর রূপগঞ্জে পাইপগান ও দেশীয় অস্ত্রসহ পিতা-পুত্র গ্রেফতার ফুলবাড়ীতে পূজা উদযাপন পরিষদের দ্বি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত বাড়ি ঘর জ্বালিয়ে দেওয়া সহ প্রাণনাশের হুমকি দেয়ায় থানায় অভিযোগ 

রূপগঞ্জে গাউছিয়ায় রাঁধুনী রেস্তোরাঁয় বাসি-পচা খাবার স্বাস্থ্যঝুকিতে ক্রেতারা 

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২২১ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধিঃ দেশের অন্যতম বৃহৎ পাইকারি বাজার রূপগঞ্জের ভুলতা গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে আসা হাজার হাজার ক্রেতাকে বাসি ও পঁচা খাবার খাইয়ে প্রতারণা করার অভিযোগ উঠেছে ‘রাঁধুনী রেস্টুরেন্ট’-এর বিরুদ্ধে। মার্কেটের দোতলায় অবস্থিত এই রেস্তোরাঁটির তীব্র অস্বাস্থ্যকর পরিবেশ ও নিম্নমানের খাবার পরিবেশন নিয়ে ক্রেতা ও স্থানীয়দের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। অসাধু উপায়ে ক্রেতাদের পকেটের টাকা কেটে নিয়ে তাদের স্বাস্থ্য ঝুঁকিতে ফেলা হচ্ছে বলে ভুক্তভোগীদের দাবি।

অনুসন্ধানে জানা যায়, ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলা থেকে প্রতিদিন গাউছিয়া মার্কেটে কেনাকাটা করতে আসেন অসংখ্য খুচরা ও পাইকারি ব্যবসায়ী। দূর-দূরান্ত থেকে আসা এসব মানুষের অজ্ঞতা ও বাধ্যবাধকতার সুযোগ নিয়ে রাঁধুনী রেস্তোরাঁ কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে পচা-বাসি খাবার পরিবেশন করে আসছে। সম্প্রতি এই বাসি খাবার কিনে প্রতারণার শিকার হয়েছেন এক স্থানীয় গণমাধ্যমকর্মীও।

ভুক্তভোগী ও গণমাধ্যমকর্মী মো. নূর আলম বলেন, গত ২৮ জুলাই রাঁধুনী রেস্তোরাঁ থেকে পার্সেল হিসেবে খাবার কেনা হয়েছিল। কিন্তু প্যাকেট খোলার পর দেখা যায় খাবারটি পঁচা ও দুর্গন্ধযুক্ত, যা কোনোভাবেই খাওয়ার উপযোগী ছিল না। বাধ্য হয়ে পুরো খাবারটি ফেলে দিতে হয়।

ভুক্তভোগী জান্নাতী আক্তার জিম ক্ষোভ প্রকাশ করে বলেন, জীবনে কখনো এমন অখাদ্য-বাসি খাবার খাইনি। এই বিষাক্ত খাবার খেয়ে আমার সন্তানসহ পরিবারের সদস্যরা অসুস্থ হওয়ার উপক্রম হয়েছি।

জনস্বাস্থ্যের নিরাপত্তার স্বার্থে এই অসাধু প্রতিষ্ঠানের বিরুদ্ধে দ্রুত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও কঠোর ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানাচ্ছি।

এ বিষয়ে রাঁধুনী রেস্তোরাঁর ম্যানেজার সাজু বলেন, ভাই আল্লাহর ওয়াস্তে বিশ্বাস করেন সবগুলা খাবার আজকের। ভাই আপনি অন্য সময় পোলাপানদের পাঠায়েন অথবা আমার নাম্বারে ফোন দিয়েন। আপনারা যতটুকু নিয়েছেন, সেটা আমি অ্যাডজাস্ট করে দেব সমস্যা নেই। এইজন্যই বলছি, আপনার কাছে খারাপ লেগে থাকলে আপনি আমাকে ফোন করে বলতেন। নেক্সট টাইমে আপনি যখনই আসবেন, আমাকে বলবেন, আমি তা সার্ভ করে দেব। এছাড়া ভাই এখন তো আমার করার কিছু নেই, আই অ্যাম সরি।

রাঁধুনী রেস্তোরাঁর মালিক শুভ বলেন, আমরা সাধারণত বাসি খাবার বিক্রি করি না। গ্রাহকদের বাসি খাবার দেওয়া আমাদের প্রতিষ্ঠানের নীতির পরিপন্থী। দায়িত্বে থাকা ম্যানেজার ও কর্মীদের শনাক্ত করে এ বিষয়ে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

রূপগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক নূরুল ইসলাম বলেন, যেকোনো রেস্তোরাঁয় বাসি-পঁচা খাবার পরিবেশন করা সম্পূর্ণ বেআইনি এবং জনস্বাস্থ্যের জন্য হুমকিস্বরূপ। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ইতিমধ্যে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়মিত তদারকি ও জরিমানা কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..