মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার তারাবো বিশ্বরোড এলাকায় ওলামা ও মুসলিম জনতার উদ্যোগে তাবলীগ জামাতের সাদপন্থীদের জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন করা হয়েছে।
১৪ নভেম্বর শনিবার বিশ্বরোড এলাকায় আয়োজিত এ সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন মার্কাস মসজিদের জিম্মাদার মাওলানা আবুল কালাম আজাদ।
সভায় বক্তব্য রাখেন, মার্কাস মসজিদের ইমাম মাওলানা সাদিকুর রহমান, মার্কাস মসজিদের জিম্মাদার মুফতি নুরুল হক ডহরি প্রমুখ।
বক্তারা বলেন, তাবলীগ জামাতের সাদপন্থীদের নেতা মাওলানা সাদ বিভিন্ন বয়ানে কোরআন ও হাদিসের ভুল ব্যাখ্যা করছেন। নবী-রাসূল ও সাহাবীদের শান মর্যাদাবিরোধী বক্তব্য রাখছেন তা ইসলামবিরোধী।
সংবাদ সম্মেলনে আসন্ন জেলা ইজতেমা বন্ধ করার জন্য প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করা হয়।
আপনার মন্তব্য প্রদান করুন...