রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৫:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে জেলা ইজতেমা বন্ধের দাবিতে সংবাদ সম্মেলন রূপগঞ্জে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭ তম জন্ম বার্ষিকী উদ্‌যাপন ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত নিজ বাড়ি বিক্রি করে দখল বুঝিয়ে দিতে টালবাহানা, প্রাণনাশের হুমকি থানায় অভিযোগে  হাজী মাসুম মিয়ার ওপর সন্ত্রাসী হামলা, বন্দর থানায় অভিযোগ; বিচারের দাবিতে মানববন্ধন তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় ৫৫তম জাতীয় সমবায় দিবস পালিত বন্দরে জাতীয় ৫৫ তম জাতীয় সমবায় দিবস পালন ও সম্মাননা স্মারক বিতরণ রূপগঞ্জে ঢাকা বাইপাস সড়কে আন্ডারপাস ও জেব্রা ক্রসিংয়ের দাবিতে মানববন্ধন ও অবরোধ রূপগঞ্জে মাদক ব্যবসার প্রতিবাদ করায় পুলিশ সদস্যের ওপর হামলা ধামগড় সেনেরবাড়ী পশ্চিমপাড়া যুবসমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল

ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বই বিতরণ করলেন- আনন্দ কুমার গুপ্ত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৮ বার পঠিত
প্রকাশিত সময় : রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১২:৪৫ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: দিনাজপুরের ফুলবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে ধর্মীয় মূল্যবোধ, নৈতিক শিক্ষা ও মানবিক গুণাবলি বিকাশের লক্ষ্যে ধর্মীয় ও নৈতিক শিক্ষা বিষয়ক বই বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (১৩ নভেম্বর) সকাল ১১টায় ফুলবাড়ী শিব মন্দিরে আয়োজিত অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন আয়োজক আনন্দ কুমার গুপ্ত।

আয়োজক আনন্দ কুমার জানান, শিশু-কিশোরদের মধ্যে ধর্মীয় জ্ঞান, নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও সুশিক্ষা ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে ফুলবাড়ী উপজেলার ৭টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এ কার্যক্রমের অংশ হিসেবে প্রতি শুক্রবার নিয়মিত ক্লাস অনুষ্ঠিত হবে। এসব ক্লাসে শিক্ষার্থীদের সনাতন ধর্মীয় শিক্ষা, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ সম্পর্কে পাঠদান করা হবে।

তিনি আরো বলেন, নতুন প্রজন্মকে ধর্মীয় ও নৈতিক শিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফুলবাড়ী থানার ওসি (তদন্ত) তয়ন কুমার মন্ডল এবং শিক্ষক ও প্রতিষ্ঠাতা পরিচালক সোহাগ কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও শিক্ষার্থীরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..