বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬, ১১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
মদনগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদে মুসল্লি ও হাফেজ ছাত্রদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিল নিষিদ্ধ ভারতীয় বিড়ি ও ইয়াবাসহ আটক-৪ তেঁতুলিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত তাহিরপুর উপজেলা ছাত্রদলের সভাপতি পদে প্রার্থী- আল মামুন চৌধুরী এমপি এড. আবুল কালামের রাজনৈতিক সচিব হলেন, আবুল কাউসার আশা তাহিরপুরে সংঘবদ্ধ হামলার অভিযোগ, তালাবদ্ধ বাদীর বসতঘর রূপগঞ্জে মাদদ্রব্যসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার শ্রীপুর উত্তরে সেবক হয়ে দায়িত্ব পালন করছেন ইউপি চেয়ারম্যান আলী হায়দার তাহিরপুরে কয়েকটি পূর্ব বিরোধ নিষ্পত্তি করলেন জনতার এমপি কামরুল জামালগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থীতা হচ্ছেন শহিদুল ইসলাম

রূপগঞ্জে বিএনপির মনোনীত প্রার্থীর মতবিনিময় সভা

মো. আবু কাওছার মিঠু / ৩২৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নারায়ণগঞ্জ-১(রূপগঞ্জ) আসনের বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের শিল্পকলা মাঠ, মাছিমপুর, বানিয়াদী ও মুড়াপাড়া নামা বাজার মাঠে ১৯ ডিসেম্বর শুক্রবার সকাল থেকে রাত পর্যন্ত
মতবিনিময় সভা করেন।

মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলহাজ্ব গোলাম ফারুক খোকন, রূপগঞ্জ উপজেলা বিএনপির সহ-সভাপতি আনোয়ার সাদাত সায়েম, আশরাফুল হক রিপন, সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম মুকুল, নারায়ণগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক মাহবুবুর রহমান, যুগ্ম আহবায়ক রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সভাপতি নাহিদ হাসান, মুড়াপাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মজিদ ভুঁইয়া, সাধারণ সম্পাদক মঞ্জুর হোসেন, রূপগঞ্জ উপজেলা যুবদলের ভারপ্রাপ্ত আহবায়ক আমিনুল ইসলাম প্রিন্স, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আলী আহম্মদ, জিয়া পরিষদের কাজী কামাল হোসেন, মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সভাপতি মো. কামাল হোসেন, শ্রমিকদল নেতা শাহআলম কনক, মুড়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বিএনপির সভাপতি মনির হোসেন, দুলাল হোসেন, উপজেলা মৎসজীবী দলের সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, যুবদল নেতা আলী হোসেন, ডা. ছালাউদ্দিন, আবুল হোসেন, আনোয়ার হোসেন, মাছুম মিয়া, রিপন মিয়া, এড. সজিব, টিটন মিয়া, খোকন মিয়া প্রমুখ।

বিএনপির মনোনীত প্রার্থী মুস্তাফিজুর রহমান ভুঁইয়া দিপু বলেন, জলাবদ্ধতা নিরসন করা হবে। বিএনপি শিক্ষার মানউন্নয়নে ও শিক্ষকদের কল্যাণে কাজ করবে। আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলা হবে।
মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও নৈরাজ্যকারীদের রূপগঞ্জ উপজেলা বিএনপিতে ঠাঁই নেই। ভূমিদস্যুতা ও মাদক নির্মূল করা হবে। শিক্ষা, স্বাস্থ্য, বিদ্যুৎ, কর্মসংস্থান, শিল্পায়ন ও যোগাযোগ ব্যবস্থার সার্বিক উন্নয়ন করা হবে। সমাজের সকল বৈষম্য দূর করে আদর্শ ও স্বপ্নের রূপগঞ্জ হিসেবে গড়ে তোলা হবে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে সকলেই ভূমিকা রাখবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..