রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

রূপগঞ্জে শ্রমিকদলের উঠান বৈঠক 

মো. আবু কাওছার মিঠু / ৫৪৪ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ৩০ জুন ২০২৫, ১১:২০ অপরাহ্ন

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক প্রণীত রাষ্ট্র কাঠামো মেরামত ৩১ দফা বাস্তবায়ন ও জনগণের কাছে পৌঁছে দিতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান ভুইয়া দিপুর নির্দেশে  নারায়ণগঞ্জের রূপগঞ্জে শ্রমিকদলের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

২৮ জুন শনিবার বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড হাটাবো আতলাশপুর  এলাকায় এ উঠান বৈঠক হয়।

ভুলতা ইউনিয়নের ১ ও ২ নং ওয়ার্ড শ্রমিকদলের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন শ্রমিকদলের সভাপতি প্রার্থী লিমন।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল সামাদ ভুইয়া।

রূপগঞ্জ থানা শ্রমিক দল নেতা মাসুদ আহমেদ’র সঞ্চালনা অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন, ভুলতা ইউনিয়ন শ্রমিকদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ইউসুফ মোল্লা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের সভাপতি নজরুল ইসলাম, ভুলতা ইউনিয়ন যুবদলের  যুগ্ম সাধারণ সম্পাদক লিটন, ২নং ওয়ার্ড যুবদলের সভাপতি সেলিম মিয়াসহ ভুলতা ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..