সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:৩১ অপরাহ্ন
শিরোনাম :
ফতুল্লায় মাদকসহ সাবেক এমপির গাড়িচালক রাজুকে পুলিশে দিল এলাকাবাসী নান্দনিক ও আধুনিক ওয়ার্ড গড়ার প্রত্যয় ব্যক্ত করলেন মেম্বার প্রার্থী – মো. শাহ আলম  মুছাপুর ইউনিয়ন ১নং ওয়ার্ড মেম্বার প্রার্থী হিসেবে আলোচনায়- মো. শাহ আলম বন্দর সাংবাদিক কল্যাণ সমিতির আলোচনা সভা ও দোয়া রূপগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবী ঐক্য পরিষদের চট্টগ্রামের বাঁশখালীর বন্যার্তদের মাঝে ত্রান বিতরণ  ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তেঁতুলিয়ায় দোয়া মাহফিল  বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন বন্দর থানা শাখার কার্যনির্বাহী কমিটি অনুমোদন  জমি সংক্রান্ত বিরোধে বন্দর ভূমি কর্মকর্তার সামনেই ৩ জনকে পিটিয়ে আহত মাদক বিক্রিতে বাধা দেওয়ায় বন্দরে পুলিশ সদস্যকে ছুরিকাঘাত রূপগঞ্জে জলাবদ্ধতায় লক্ষাধিক মানুষ ভোগান্তিতে, বেদখল খাল উদ্ধার ও সংস্কারের দাবি

র‍্যাব-১৩ অভিযানে ৩৯৭ বোতল ফেনসিডিলসহ গ্রেফতার-২

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৯৭ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২০ জুন ২০২৫, ০১:১৭ পূর্বাহ্ন

দিনাজপুর প্রতিনিধি: ‘বাংলাদেশ আমার অহংকার’-এই মূলমন্ত্রকে বুকে ধারণ করে এলিট ফোর্স র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সর্বগ্রাসী মাদকের বিরুদ্ধে নিয়মিতভাবে সর্বাত্মক অভিযান পরিচালনা করে আসছে।

র‌্যাবের চলমান এই মাদকবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-১৩, ক্রাইম প্রিভেনশন কোম্পানী-১, দিনাজপুরের একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৮ ‍জুন বুধবার দুপুর ২.১৫ ঘটিকায় দিনাজপুর জেলার কোতয়ালী থানাধীন ১০নং কমলপুর ইউপিস্থ দাইনুর দক্ষিণ পাড়া বোচাপুকুর গ্রামের অন্তর্গত জনৈক তোজাম্মেল হক মাষ্টার এর গভীর নলকুপ ঘরের ভিতর অভিযান পরিচালনা করে প্লাস্টিকের বস্তার মধ্যে কৌশলে লুকানো অবস্থায় মোট ৩৯৭ বোতল ফেন্সিডিলসহ আসামীকে গ্রেফতার করেন।

আসামিরা হলেন দাইনুর দক্ষিণ পাড়া(বোচা পুকুর) গ্রামের মো. হবিবর রহমানের ছেলে মোজাহার আলী (৪২), জামালপুর সারকুড়ী, ৯নং আস্করপুর ইউনিয়নের মো. মাজেদুর রহমানের ছেলে মো. শাজাহান আলী (৩৫), কোতয়ালী, থানা দিনাজপুর’দ্বয়কে গ্রেফতার করতে সক্ষম হয়।

বর্তমান দেশে মাদক ভয়াবহ ভাবে ছড়িয়ে পড়েছে দিনাজপুর র‍্যাব-১৩ সদস্য ও ইন্টেলিজেন্টরা মাদকের বিরুদ্ধে নিজের জীবন বাজি রেখে  মাদকের কালো থাবা থেকে যুব সমাজ ও দেশকে রক্ষার জন্য মাদকের বিরুদ্ধে কঠোর ভাবে অভিযান পরিচালনা করে সচেতন মহলে প্রশংসায় ভাসছেন। সিপিসি ১ এর পরিচালক বলেন আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..