রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লামায় প্রশাসন ও কারিতাস’র বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৯ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ০৫ জুন ২০২৬, ০৯:১০ অপরাহ্ন

মো. ইসমাইলুল করিম, বান্দরবান প্রতিনিধ: পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় উদযাপিত হলো বিশ্ব পরিবেশ দিবস ২৬ইং।

প্রকৃতি থেকে অনুপ্রেরণা জলবায়ুর জন্য, আমাদের ভবিষ্যতের জন্য’ এই শ্লোগানকে প্রতিপাদ্য করে এ উপলক্ষে শুক্রবার (৫ জুন) সকালে অনুষ্ঠিত বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।

উপজেলা প্রশাসন ও বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ এর যৌথ আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত আলোচনায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন।

বিশেষ অতিথি ছিলেন, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের উপজেলা প্রকৌশলী আবু হানিফ, থানা পুলিশের উপ পরিদর্শক মেহেদী হাসান চৌধুরী, কারিতাস বাংলাদেশ’র উপজেলা শাখার মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা’সহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষার্থী ও সুধীজন।

আলোচনা সভায় প্রধান অতিথি মো. মঈন উদ্দিন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। বিভিন্ন প্রজাতির গাছ শুধু পরিবেশের জন্যই উপকারী নয়, এটি গ্রামীণ অর্থনীতিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে আরও বেশি করে বৃক্ষরোপণে এগিয়ে আসার আহ্বান জানান।

অতিথিবৃন্দ বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

আলোচনা শেষে অংশগ্রহণকারীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেন অতিথিরা।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..