শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৩:৫০ পূর্বাহ্ন
শিরোনাম :
গ্রামীণ কন্ঠের সম্পাদক মামুন ইসলাম এর মায়ের ইন্তেকাল তারেক রহমানকে সফরের আমন্ত্রণ সৌদি ক্রাউন প্রিন্সের ভূমধ্যসাগরে লিবিয়া থেকে গ্রিসে যাওয়ার পথে উদ্ধার ২৯ বাংলাদেশি, ১০ জনের মৃত্যু রূপগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে বৃদ্ধ গ্রেফতার মণিরামপুরে মধ্যযুগীয় কায়দায় ধর্ষণের অভিযোগ, ১৯ দিনেও মামলা নেই, পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন রূপগঞ্জে জাতীয় মৎস্য পক্ষ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ পুঠিয়ায় রাজপরিবারের ব্যবহৃত ঐতিহাসিক সামগ্রী উদ্ধার নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে- প্রধানমন্ত্রী এনসিপির নেতার মিথ্যা সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলন চর ঘারমোড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি লিয়াকত আলী 

লামায় সেনাবাহিনী অভিযানে অবৈধ বালু উত্তোলনে সরঞ্জাম জব্দ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ১০৪ বার পঠিত
প্রকাশিত সময় : বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন

মো. ইসমাইলুল করিম বান্দরবান প্রতিনিধি: পার্বত্য জেলার বান্দরবানের লামা সদর ইউনিয়নে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বালু, ড্রেজার মেশিন ও পাইপ জব্দ করেছে সেনাবাহিনী। পরে জব্দকৃত সরঞ্জাম ও মালামাল লামা উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মঈন উদ্দিনের নিকট হস্তান্তর করা হয়েছে।

বিভিন্ন সূত্রে জানা যায়, অভিযানে প্রায় ৩০ হাজার ঘনফুট বালু, ২টি বালু উত্তোলনের ড্রেজার মেশিন এবং প্রায় ৫০ ফুট পাইপ জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ৩ লাখ ৭০ হাজার টাকা। এ বিষয়ে জব্দ তালিকায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলিশ উপ-পরিদর্শক (এসআই) সঞ্জয় পালের স্বাক্ষর রয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, লামা সদর ইউনিয়নের বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ ছিল। এর প্রেক্ষিতে সেনাবাহিনী অভিযান পরিচালনা করে এসব সরঞ্জাম জব্দ করে।

প্রশাসন জানিয়েছেন, পরিবেশ রক্ষা এবং নদীর স্বাভাবিক প্রবাহ বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।স্থানীয় সচেতন মহল প্রশাসন ও সেনাবাহিনীর এ উদ্যোগকে স্বাগত জানিয়ে অবৈধ বালু উত্তোলনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, সাহাদাত এর বিরুদ্ধে আরো কয়েকটা অভিযোগ রয়েছে বালু উত্তোলনে এমনকি শাহাদত এর বিরুদ্ধে মামলা হয়েছে, জেলে ও পাঠানো হয়েছে দুই বার। কি ক্ষমতাবলে শাহাদাত গং বালু উত্তোলন করছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..