মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে গৃহকর্মী ধর্ষণের পর হত্যার ঘটনায় যুবক গ্রেফতার  তেঁতুলিয়ায় ফ্যামিলি কার্ড বাস্তবায়নে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন মাদক নির্মূল করতে বেপারী পাড়ায় যুদ্ধ ঘোষণা ফতুল্লায় জামিনে এসে ফের বেপরোয়া ছাত্রলীগ নেতা শুভ ও শিমুল নারায়ণগঞ্জ জেলা বধির সংঘের আনন্দ বনভোজন  ইস্পাহানি থেকে তালতলা পর্যন্ত সিসি ক্যামেরা স্থাপন  মধ্যযুগীয় বর্বরতাকে হার মানালো রঘুনাথপুরের লুটপাট বন্ধুত্বের বন্ধনকে সামাজিক শক্তিতে রূপ দেওয়ার প্রত্যয় মানব সেবায় অবদানের জন্য সম্মাননা পেলেন- দানিসুর রহমান লিমন বন্দর উপজেলা সমবায় সমিতির সদস্যবৃন্দের অংশগ্রহনে ভ্রাম্যমান প্রশিক্ষণ

সাবেক পৌর কাউন্সিলরের বিরুদ্ধে অনুমোদনহীন ভবন নির্মাণের অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৪৯ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:১৯ অপরাহ্ন

বান্দরবান প্রতিনিধি: বান্দরবান পৌরসভার বালাঘাটা হাজীপাড়ার বাসিন্দা ও সাবেক কাউন্সিলর মো. নাসিরের বিরুদ্ধে নিয়মবহির্ভূতভাবে কোনো ধরনের নকশা অনুমোদন ছাড়াই বহুতল (৫ তলা) ভবন নির্মাণের গুরুতর অভিযোগ উঠেছে। পৈতৃক ভুমি বিরোধের জেরে মো. দেলোয়ার ও তার সৎ ভাই সাবেক কাউন্সিলর মো. নাসিরের বিরুদ্ধে। এ বিষয়ে দুই ভাই নিজেরা বাদী-বিবাদী হয়ে কোর্টে মামলা চলমান রয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে পৌর এলাকার বিভিন্ন নিয়ম ও তদারকি এড়িয়ে যত্রতত্র স্থাপনা নির্মাণের অভিযোগ রয়েছে। সম্প্রতি মো. নাসির কোনো সরকারি অনুমোদন বা নিয়ম না মেনেই ভবন নির্মাণ কাজ শুরু করেন বলে অভিযোগ ওঠে। যা কিনা স্থানীয় সরকার পৌরসভার ইমারত ২০০৯ বিধি মোতাবেক ৩৫ নং দ্বারা মোতাবেক ইমারত নির্মাণ আইনের পরিপন্থী। ভবন নির্মাণকে কেন্দ্র করে পরিবারের ভেতরে এবং স্থানীয় পর্যায়ে অসন্তোষ দানা বাঁধতে থাকে।

অভিযোগকারী মো. দেলোয়ার অভিযোগ করার পর বিরল বড়ুয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে গত ১৯ এপ্রিল কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। পরে অভিযুক্ত মো. নাসির কাজ বন্ধ না করায় জন্য ৯ আগষ্ট আবারো পৌরসভা বরাবর অভিযোগ দায়ের করেন তিনি। এই অভিযোগের ভিত্তিতে ১৩ আগষ্ট বিরল বড়ুয়ার সাক্ষরিত এক প্রজ্ঞাপনে আবারো কাজ‌ বন্ধের নোটিশ জারি করা হয়। এরপর গত ৪ আগষ্ট অভিযোগকারী দেলোয়ার বান্দরবান সদর থানা বরাবর আবারো অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে সদর থানার এসআই রুহিত কুমার বিশ্বাসের সাক্ষরিত এক প্রজ্ঞাপনে কাজ বন্ধের নোটিশ জারি করা হয়। নোটিশে কাজ বন্ধের উল্লেখ থাকলেও অভিযুক্ত মো. নাসির কাজ চলমান রাখেন বলে জানা গেছে।

তবে সাবেক কাউন্সিলর মো. নাসিরের মতো একজন সচেতন নাগরিক কিভাবে নিয়মবহির্ভূতভাবে কোনো ধরণের অনুমোদন ছাড়াই আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে তা নিয়ে স্থানীয়দের মাঝে তীব্র নিন্দার ঝড় উঠেছে।

এ‌ বিষয়ে অভিযুক্ত ও‌ সাবেক কাউন্সিলর মো. নাসির জানান, আমার বর্তমান বাড়িটা খুবই করুণ অবস্থা। তাই মানবিক দৃষ্টিকোণ থেকে আমি বাড়ি নির্মাণ করার এখতিয়ার রাখি। আমি একজন সাবেক পৌর কাউন্সিলর হিসেবে আইনের প্রতি শ্রদ্ধাশীল।

অভিযোগকারী মো. দেলোয়ার জানান, আমার পার্শবর্তী বাসিন্দা আওয়ামী লীগ আমলের দোসর সাবেক কাউন্সিলর মো. নাসিরের নির্মাণাধীন বাড়ির কোনো ধরণের সরকারীভাবে অনুমোদন নেই। পৌরসভার কাছ থেকে একাধিকবার নির্মাণকাজ বন্ধের নোটিশ জারি করলেও তিনি আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। তিনি সাবেক কাউন্সিলর এবং একজন সচেতন নাগরিক হয়ে আইনের তোয়াক্কা না করার‌ বিষয়টি একদমই কাম্য নয়।

এ বিষয়ে বান্দরবান পৌরসভার নির্বাহী প্রকৌশলী বিরল বড়ুয়ার সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করলেও তিনি ফোন‌ রিসিভ করেননি।

স্থানীয় সচেতন মহলের মতে, পৌরসভার নিয়মনীতি লঙ্ঘন করে এ অবৈধ নির্মাণকাজ অব্যাহত থাকলে শহরের শৃঙ্খলা নষ্ট হওয়ার পাশাপাশি বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা থাকে। তাই সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন।

 

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..