রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
শিরোনাম :
৯ মাসে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে প্রবেশে শীর্ষে বাংলাদেশিরা সংসদ সদস্য আবুল হোসেন খানের বিশাল জনসভা ও সংবর্ধনা পুঠিয়ার প্রাণকেন্দ্রের সরকারি জমি উদ্ধারের দাবি, পুলিশ ফাঁড়ি স্থাপনের আহ্বান ৫ নং ঘাট বিসর্জনস্থল পরিদর্শন করলেন ডিসি, সিটি প্রশাসক ও এসপি- নির্বিঘ্ন বিসর্জনে ব্যাপক প্রস্তুতি রূপগঞ্জে জালিয়াতি ও ভুয়া দলিলে জমি দখলের প্রতিবাদে মানবববন্ধন ও স্মারকলিপি মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসার ফলাফল প্রকাশ কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণী  রূপগঞ্জে শিক্ষার্থীদের মধ্যে বিনামূল্যে ব্লাড ফাউন্ডেশনের গাছের চারা বিতরণ অসহায় প্রতিবন্ধী মানুষের ভরসা আনন্দ কুমার গুপ্ত আলোচিত মাকসুদা বেগম হত্যা মামলায় গ্রেফতার-২ শিক্ষিকাকে লাঞ্ছিতর প্রতিবাদে ও হামলাকারীকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন

লামা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উদযাপিত

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ২৬৬ বার পঠিত
প্রকাশিত সময় : শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

মো. ইসমাইলুল করিম, নিজস্ব প্রতিবেদক:
“অগ্নিযোদ্ধাদের একটাই পণ, নিরাপদ রাখবো সম্পদ ও জীবন”— এ প্রতিপাদ্যকে সামনে রেখে পার্বত্য জেলার বান্দরবানের লামায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ ২০২৬ উদযাপন করা হয়েছে।

এ উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২০ মে) সকাল ১০ টায় লামা উপজেলায় ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কার্যালয় প্রাঙ্গণ থেকে শোভাযাত্রাটি বের হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে তা পুনরায় কার্যালয়ে এসে শেষ হয়। কর্মসূচিতে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি উপজেলা ভলান্টিয়াররাও অংশ নেন। লামা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. আব্দুল্লাহ’র সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মঈন উদ্দিন, বিশেষ অতিথি ছিলেন, উপজেলা সহকারী তথ্য অফিসার মোহাম্মদ রাশেদুল হক রাসেল, লামা ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন ইনচার্জ প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা বলেন, অগ্নি প্রতিরোধ, দুর্যোগ মোকাবিলা এবং জনসচেতনতা বৃদ্ধির বিভিন্ন দিক তুলে ধরেন। এবং মানুষের জীবন ও সম্পদের নিরাপত্তা নিশ্চিত করতে ফায়ার সার্ভিস সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। জনসচেতনতা বৃদ্ধির মাধ্যমে দুর্ঘটনা ও অগ্নিকাণ্ডের ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব।

সভা শেষে লামায় সাম্প্রতিক সময়ে গ্যাস লিকেজ থেকে দুর্ঘটনা রোধে করণীয় বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, “এসব দুর্ঘটনা নিয়ন্ত্রণে সম্মিলিত উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। তিতাস গ্যাসের পুরাতন সঞ্চালন লাইন দ্রুত সংস্কার, নিয়মিত লিকেজ পরীক্ষা, অবৈধ সংযোগ বিচ্ছিন্নকরণ এবং জনসচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হবে। বহুতল ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলবে।”

তিনি আরো বলেন, “প্রতিটি জীবনই মূল্যবান। অগ্নিদুর্ঘটনা প্রতিরোধে শুধু ফায়ার সার্ভিস নয়, নাগরিকদেরও দায়িত্বশীল হতে হবে। বাসাবাড়ি ও কারখানায় গ্যাসের চুলা, বৈদ্যুতিক সংযোগ নিয়মিত পরীক্ষা করুন। কোনো লিকেজ বা ত্রুটি দেখলে দ্রুত ৯৯৯ বা নিকটস্থ ফায়ার স্টেশনে জানান।

উল্লেখ্য, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সপ্তাহ উপলক্ষে উপজেলা জুড়ে মহড়া ও সচেতনতামূলক কর্মসূচি চলমান রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..