শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
জেলা গোয়েন্দার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার আটক- ১  জাম পারতে গিয়ে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু তেঁতুলিয়ায় উফশী রোপা আমন প্রণোদনা কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ রূপগঞ্জে নিজ অর্থায়নে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলেন- শফিউল্লাহ মিলন কুড়িগ্রামে শিশুকে ধর্ষণের অভিযোগে বৃদ্ধ আটক, গণপিটুনি কুড়িগ্রামে ৩ লাখ ৩৩ হাজার শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে  আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের ৩য় শীতলক্ষ্যা সেতুর সামনে অবস্থান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তোবারক বিতরণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান’র ৪৫ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে দোয়া ও তবারক বিতরণ

লোহাগড়ায় বিল থেকে যুবকের লাশ উদ্ধার

মো. তুহিন মোল্লা / ২২১ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ১০ মে ২০২৫, ১২:৫০ পূর্বাহ্ন

নড়াইল প্রতিনিধি: নড়াইলের লোহাগড়ায় বিল থেকে সালমান খন্দকার (২৬) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৯ মে) সকাল ৯টার দিকে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিল থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত সালমান উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের শামুকখোলা গ্রামের খাজা খন্দকারের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল লোহাগড়া উপজেলার রামকান্তপুর মধুমতি নদীর পাড়ে সালমান ও তার বন্ধুরা মিলে বৃহস্পতিবার রাত ১১টার দিকে বনভোজন করেন। বনভোজন শেষে শামুকখোলা নিজ বাড়িতে এসে কিছু সময় পর আবার বাড়ি থেকে মোটরসাইকেল নিয়ে বের হয়ে যান। আর ফিরে না আসায় পরিবারের সদস্যরা তাকে মোবাইল ফোনে কল দিয়ে বন্ধ পান। শুক্রবার সকালে উপজেলার নোয়াগ্রাম ইউনিয়নের কাউলিডাঙ্গা বিলের মধ্যে একটি অজ্ঞাত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন থানায় খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। স্বজনরা এসে লাশের পরিচয় শনাক্ত করেছে।

লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাকে হত্যা করা হয়েছে। লাশ উদ্ধারের পর মরদেহ নড়াইল সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..