শনিবার, ২০ জুন ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ভুল চিকিৎসায় রোগীর মৃত্যুর অভিযোগ রূপগঞ্জের অপহৃত ব্যবসায়ী ১৫ দিনেও উদ্ধার হয়নি সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ লামায় শিশু ধর্ষণের অভিযুক্ত ড্রাইভার গ্রেফতার বন্দরে যুবদল নেতার উদ্যোগে আবুল কাউসার আশার সুস্থতা কামনায় দোয়া রেললাইনে উল্টে পড়ল বালুভর্তি ট্রাক, চরম দুর্ভোগে কুড়িগ্রাম এক্সপ্রেসের শত শত যাত্রী রূপগঞ্জে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মা সমাবেশ নারায়ণগঞ্জ জেলার বন্দরে স্বামীর হাতে স্ত্রী খুনের অভিযোগ

সিআইডি পরিচয়ে অপহরণের চেষ্টা রূপগঞ্জ থানায় তিন পুলিশ সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে অভিযোগ

গ্রামীন কণ্ঠ ডেস্ক / ০ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ২০ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

মো. আবু কাওছার মিঠু, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ রূপগঞ্জ উপজেলার ভুলতা এলাকায় সিআইডি পুলিশ পরিচয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও সোনারগাঁও থানার হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজকে (৩০) অপহরণের চেষ্টার অভিযোগে তিন পুলিশ সদস্যসহ ছয়জনের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।

১৯ জুন শুক্রবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মচারী ও নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার বৈদ্যের বাজার ইউনিয়নের হারিয়া বৈদ্যপাড়া গ্রামের এরশাদ আলীর ছেলে অমিত হাসান মিরাজ বাদী হয়ে গোয়েন্দা পুলিশের (ডিবি) ঢাকা দক্ষিণের এসআই মামুন মাতুব্বর (৪০), এএসআই আমানউল্লাহ (৩৪), কনস্টেবল কবির হোসেন (৩৩), কনস্টেবল আকাশ আহাম্মেদ (৩০), তাদের গাড়ি চালক আবু বক্কর সিদ্দিক (৫০) ও মো. সেলিমকে (৪৫) আসমি করে রূপগঞ্জ থানায় এ অভিযোগ দায়ের করেন।

পুলিশ জানায়, গত ১৮ জুন দুপুরে সোনারগাঁওয়ের বারদী এলাকা থেকে রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসেন অমিত হাসান মিরাজ। এ সময় গাউছিয়া সিএনজি স্ট্যান্ডের সামনে অবস্থান করার সময় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশ পরিচয় দিয়ে তাকে জোরপূর্বক সাদা রঙের হাইচ গাড়িতে (ঢাকা মেট্রো-চ-১৬-৩৭৬৬) তুলে নেওয়ার চেষ্টা করে। এসময় তার ডাক চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে বিষয়টি সন্দেহজনক প্রকাশ করলে অভিযুক্তরা পালানোর চেষ্টা করে। এলাকাবাসীর সন্দেহ হলে তারা তিনজনকে আটক করে। সুযোগ পেয়ে অপর তিনজন পালিয়ে যায়।

রূপগঞ্জ থানার ওসি এএইচএম সালাউদ্দিন বলেন, এ ব্যাপারে অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..