শুক্রবার, ০৫ জুন ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামসহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলায় তাপদাহ অব্যাহত কুড়িগ্রামে বাণিজ্য মেলা বন্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ দাবি বান্দরবানে সেনাবাহিনীর দ্রুত হস্তক্ষেপে চোখের আলো ফিরে পেল এক শিশু রূপগঞ্জের ভুলতা সড়কের পাশের ময়লা আবর্জনার স্তুপ অপসারণ সবুজ বাংলা মৎস্য খামারে চাঁদা দাবি ও প্রাণনাশের হুমকির অভিযোগ তেঁতুলিয়ায় তীব্র গরমে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে লেবুর শরবত বিতরণ জামিনে কারামুক্ত হলেন সেলিনা হায়াৎ আইভী দোয়ারা উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় হারুনুর রশিদ গণভোটের ‘খ’ প্রশ্ন নিয়ে বিএনপির লিফলেট বিতরণ কোয়ান্টাম কসমো স্কুলের আন্তর্জাতিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ

সিরাজগঞ্জে যুবক হত্যা ঘটনায় মামলা গ্রেপ্তার ১

মো. ইয়াছিন আলী / ১১৩৬ বার পঠিত
প্রকাশিত সময় : সোমবার, ২১ এপ্রিল ২০২৫, ১২:৪২ পূর্বাহ্ন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর পৌর এলাকার রামবাড়ি মহল্লার যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার ঘটনায় ২৬ জনের নাম উল্লেখ করে ৩৫ জনের বিরুদ্ধে মামলা হয়েছে।

 

পুলিশ ইতিমধ্যেই এ মামলার অন্যতম আসামী রাজিবকে (৩৫) গ্রেপ্তার করেছে। সে একই গ্রামের প্রতিবেশী রাজ্জাকের ছেলে।

 

শাহজাদপুর থানার ওসি আছলাম আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার সকালে বিপুল শেখ (৩২) তার বাড়ির পাশে একটি বাঁশের মাচা তৈরি করছিল। এতে একই মহল্লার প্রতিবেশী শহিদুল ইসলাম গং বাধা দেয়। এতে তাদের মধ্যে বাকবিতন্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে বিপুলকে তারা হাতুড়িপেটা ও হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখম করে। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় হাসপাতাল ও পরে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন রাতেই সে মারা যায়।

 

এ ব্যাপারে শনিবার রাতে নিহতের ভাই বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছেন। পুলিশ রোববার ভোর রাতে এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এবং আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..