শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  তেঁতুলিয়ায় জুলাই শহীদ দিবস উপলক্ষে আলোচনা সভা  রূপগঞ্জে ৫০০ রোগীর মাঝে বিনামূল্যে চক্ষু ও ডায়াবেটিস সেবা বন্দরে মা ও শিশু কিশোরীরা সঠিক সেবাগুলো পাবে – আঞ্জুমান আরা মদনগঞ্জ দারুস সালাম মডেল মাদ্রাসা’র অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ  পূর্ব শত্রুতার জেরে কুপিয়ে গুরুতর আহত করার প্রতিবাদে বিক্ষোভ ও মানববন্ধন  বন্দরে উচ্চক্ষমতাসম্পন্ন বৈদ্যুতিক লাইন মাটির নিচে স্থাপনের দাবিতে মানববন্ধন  বন্দর থানা সাংবাদিক ক্লাবের কার্যনির্বাহী কমিটি গঠন রূপগঞ্জে স্বেচ্ছাসেবক দলের শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিতরণ  রূপগঞ্জে জিন তাড়ানোর নামে শিক্ষার্থীদের নির্যাতন

সুন্দরবনে মাছ ধরার সময় পাঁচ জেলে আটক 

রাজিব হোসেন / ৮৪০ বার পঠিত
প্রকাশিত সময় : বুধবার, ১৬ জুলাই ২০২৫, ১২:৫৭ পূর্বাহ্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: ১৫  জুলাই দুপুরের সময় মাছ ধরার সময় পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চরের মানিক খালি এলাকায় অবৈধভাবে মাছ ধরার সময় দুটি নৌকা সহ পাঁচ জেলেকে আটক করেছে বনরক্ষীরা।

বন বিভাগ সূত্রে জানা যায়, সুন্দরবনের শরণখোলা রেঞ্জের শেলার চর এলাকার মানিক খালি খালে মাছ ধরছে এমন গোপন সংবাদে দুবলা জেলে পল্লীর ভারপ্রাপ্ত কর্মকর্তা সুব্রত কুমার নেতৃত্বে বনরক্ষীদের একটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় তাদের উপস্থিতি টের পেয়ে অনেকে বনের মধ্যে পালিয়ে গেলেও পাঁচজনকে আটক করতে সক্ষম হয়। এরা হলেন তহিদুল শেখ (২৫), শহিদুল শেখ (৫০), আলী শেখ (৩০), ফরহাদ শেখ (২৯) ও মহসিন শেখ (৩২)। এদের বাড়ি বাগেরহাট জেলার রামপাল উপজেলার পেড়িখালি গ্রামে।

শরণখোলা রেঞ্জ কর্মকর্তা এসসিএফ রানা দেব  বলেন, সুন্দরবনে মাছ ধরা নিষেধাজ্ঞা চলছে বনবিভাগের  টহল চলাকালীন তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে বাগেরহাট কোর্টে প্রেরণ করা হবে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..