শনিবার, ০২ মে ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
শিরোনাম :
পুঠিয়া বাসস্ট্যান্ডে যাত্রী ছাউনি নির্মাণ শুরু, যাত্রীদের স্বস্তি তেঁতুলিয়ায় যথাযোগ্য মর্যাদায় মহান মে দিবস পালিত বন্দর থানায় ১ মে থেকে জাতীয় গণমাধ্যম সপ্তাহ পালন ও র‌্যালি রূপগঞ্জে মাদক কারবারিদের হামলায় আহত মৎস্য খামারির মৃত্যু রূপগঞ্জে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করণ অভিযান লন্ডন নির্বাচনে নারায়ণগঞ্জের কৃতি সন্তান নজরুল ইসলাম, প্রবাসে নতুন আশার আলো কানাডা প্রবাসী মোমিনুল হককে প্রাণে মেরে ফেলার হুমকি, থানায় জিডি রূপগঞ্জে বালু নদের কেওঢালা সেতু নির্মাণ কাজের উদ্বোধন রূপগঞ্জে জমিতে কাজ করতে বাধা-প্রাণনাশের হুমকির অভিযোগ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় কাউন্সিলের সভাপতি জাফর সম্পাদক ইমন

সুন্দরবন থেকে বিপুল পরিমাণ হরিণ ধরা ফাঁদ উদ্ধার

রাজিব হোসেন / ১৬৭ বার পঠিত
প্রকাশিত সময় : শনিবার, ০৩ মে ২০২৫, ১০:৪৩ অপরাহ্ন

শরণখোলা (বাগেরহাট) প্রতিনিধি: বাগেরহাটের পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের জ্ঞানপাড়া টহল ফাঁড়ির বনরক্ষীরা হরিণ শিকারের বিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ ও একটি নৌকাসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

শুক্রবার (২ মে) দিবাগত রাতে অভিযান চালিয়ে হরিণ শিকারের এসব সরঞ্জাম উদ্ধার করেন।

জ্ঞানপাড়া বিশেষ টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) মো. আসাদুজ্জামান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে তারা হরিণ শিকারিদের অবস্থান শনাক্ত করেন। পরে বলেশ্বর নদের মাঝের চরের পশ্চিম পারে সুন্দরবনে অভিযানে গেলে শিকারিরা টের পেয়ে নৌকা ফেলে গহীন বনে পালিয়ে যায়। এসময় নৌকাটি জব্দ করে তল্লাশি চালিয়ে ছয়টি বস্তায় ভর্তি নিপুল পরিমাণ নাইলনের সুতার ফাঁদ, ১০ মণ বরফসহ হরিণ শিকারের বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বন কর্মকর্তা আসাদুজ্জামান আরও জানান, শিকারি দল গভীর রাতে বনে ফাঁদ পাতার প্রস্তুতি নিচ্ছিল। নৌকায় ৫ জন শিকারি ছিল বলে ধারণা করা হয়। পালিয়ে যাওয়া শিকারিদের আটকে রাতে মাঝের চর ও সুন্দরবনের বিভিন্ন স্থানে অভিযান চালিয়েও তাদের পাওয়া যায়নি। তবে তাদের আটকে  অভিযান অব্যাহত রয়েছে।

আপনার মন্তব্য প্রদান করুন...


এ ক্যাটাগরীর আরো খবর..